হোম > বিশ্ব > ইউরোপ

তুরস্কের প্রতিরক্ষা শিল্প থেকে শেখার আহ্বান ন্যাটো মহাসচিবের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বুধবার বলেছেন, তুরস্কের প্রতিরক্ষা শিল্প থেকে অনেক কিছু শেখার আছে এবং দেশটি একটি প্রতিরক্ষা শিল্প বিপ্লব-এর মধ্য দিয়ে গেছে। তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান আসেলসানের সদর দপ্তরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশটির দ্রুত অগ্রগতি অন্যদের জন্য উদাহরণ হতে পারে। খবর আনাদোলুর।

রুটে জোর দিয়ে বলেন, উদ্ভাবনের পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে উৎপাদন বাড়ানো ন্যাটোর সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর একটি। তিনি জানান, জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে এ বিষয়গুলো গুরুত্ব পাবে।

তিনি বলেন, শুধু প্রতিরক্ষা ব্যয় বাড়ালেই নিরাপত্তা নিশ্চিত হবে না; বরং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, গোলাবারুদ, রাডার ও মহাকাশ প্রযুক্তির উৎপাদন বাড়াতে হবে। এ ক্ষেত্রে ন্যাটো সদস্যদের আরো ভালো ও আরো বেশি করতে হবে।

রুটে আবারো উল্লেখ করেন, তুরস্ক একটি প্রতিরক্ষা শিল্প বিপ্লব সম্পন্ন করেছে এবং আসেলসান এই অগ্রগতির অগ্রভাগে রয়েছে। তিনি প্রতিষ্ঠানটিকে আরও দ্রুত ও বেশি উদ্ভাবন ও উৎপাদনের আহ্বান জানান।

তিনি বলেন, ইউরোপ ও উত্তর আমেরিকার প্রায় একশ’ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু সেনাবাহিনী নয়, শক্তিশালী প্রতিরক্ষা শিল্পও প্রয়োজন।

ন্যাটো জোটের মধ্যে সহযোগিতা বাড়ছে উল্লেখ করে রুটে বলেন, তুরস্কের প্রতিরক্ষা কোম্পানিগুলো ইউরোপের বিভিন্ন দেশে তাদের কার্যক্রম ও রপ্তানি বাড়াচ্ছে। তিনি আলাস্কা থেকে আঙ্কারা পর্যন্ত সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত আঙ্কারা-ভিত্তিক আসেলসান বর্তমানে তুরস্কের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্বে এ খাতের শীর্ষ ৫০ প্রতিষ্ঠানের একটি। ২০২৬ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি প্রথম তুর্কি কোম্পানি হিসেবে ৩০ বিলিয়ন ডলারের বাজারমূল্য অর্জন করে।

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাক্রোঁ

ইউক্রেনে রাতভর ৭০ ক্ষেপণাস্ত্র ও ৬১১ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় হতাহত ৬

জনসংখ্যার লাগাম টানার প্রস্তাব প্রত্যাখ্যান করল সুইস ভোটারা

লেবানন থেকে হরমুজ—সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা ইরানের

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বললেন জাতিসংঘ মহাসচিব

অভিবাসন সীমিত করার বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইস নাগরিকেরা

ইসরাইলকে আফ্রিকার বর্ণবাদী শাসনের সঙ্গে তুলনা করলেন কাজা কালাস

প্যারিস ও নিউইয়র্কে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ

ফিলিস্তিন ও লেবাননের পক্ষে স্টকহোমে শত শত মানুষের বিক্ষোভ