হোম > বিশ্ব > ইউরোপ

ওপেকে সংকট পরিস্থিতি, ভিয়েনায় বৈঠকে বাড়ছে অনিশ্চয়তা

আমার দেশ অনলাইন

বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক জোট ওপেক বর্তমানে গত ৬৫ বছরের মধ্যে অন্যতম বড় সংকটের মুখে পড়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে সংস্থাটির সদর দপ্তরে কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন।

জ্বালানি সংকট থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের সংগঠন ছাড়ার ঘোষণার মতো বড় বড় ইস্যু এখন ওপেকের সামনে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। বহু বছর সদস্য থাকার পর হঠাৎ করে দেশটির এই সিদ্ধান্ত সংস্থাটির ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।

তবে বুধবারের বৈঠকে মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ওপেকের বার্ষিক প্রধান প্রতিবেদন, যা এবার ৬১তম সংস্করণ। এই প্রতিবেদনে তেলের আমদানি-রপ্তানি, মজুত ও বৈশ্বিক চাহিদা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। খবর আল জাজিরার।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী তেলের চাহিদা ২০২৪ সালের তুলনায় বেড়েছে। একই সঙ্গে তেলের মজুত ও রপ্তানিও বৃদ্ধি পেয়েছে। এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি তেল রপ্তানি হয়েছে।

তবে এই তথ্যগুলো সংযুক্ত আরব আমিরাতের সংগঠন ছাড়ার সিদ্ধান্তের আগের পরিস্থিতি তুলে ধরে। ফলে আগামী বছরের প্রতিবেদনে এর বড় প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠকস্থলে ওপেক কর্মকর্তাদের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। এতে করে সংস্থার ভেতরে সংকট পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে।

এসআর

হ্যাকারদের কবলে তিন ব্রিটিশ বিমানবন্দর, ফাঁস ৮৭ লাখ গ্রাহকের তথ্য

চবিতে বিএনপি সরকারের ১৮০ দিনের পূর্তি উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা জাতীয় কমিটির

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠক

জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরী গৃহবধূর আত্মহত্যা

ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার