হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বের বার্তা দিলেন জার্মান চ্যান্সেলর

আমার দেশ অনলাইন

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। ফাইল ছবি

জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে ন্যাটো এবং ট্রান্সঅ্যাটলান্টিক অংশীদারত্বের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মুনস্টার সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মের্ৎস বলেন, ‘এই ট্রান্সঅ্যাটলান্টিক অংশীদারত্ব বিশেষভাবে আমাদের হৃদয়ের খুব কাছে এবং ব্যক্তিগতভাবে আমারও অত্যন্ত প্রিয়।’

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানান, যুক্তরাষ্ট্র জার্মানিতে সেনা কমানোর বিষয়টি পর্যালোচনা করছে। মূলত তেহরানের আলোচনার কৌশলের কাছে ওয়াশিংটন অপমানিত হচ্ছে-জার্মান নেতার এমন মন্তব্যের পর চলতি সপ্তাহের শুরুতে মের্ৎসের ওপর ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। তার পরেই সেনা কমানোর এই হুমকি সামনে আসে।

বর্তমান পরিস্থিতিতে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন আরো স্পষ্ট হয়ে উঠেছে। তবে চ্যান্সেলর মের্ৎস ন্যাটোর কাঠামোর ভেতরে থেকেই দীর্ঘমেয়াদী মিত্রতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

সূত্র : আল-জাজিরা

এএম

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইউরোপে রাজনীতিতে অংশগ্রহণ বাড়ছে মুসলিমদের

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মতো মর্যাদা দেওয়ার প্রস্তাব

একীভূত আয়ারল্যান্ড প্রশ্নে রাজনৈতিক আলোচনায় নতুন মোড়

আয়ারল্যান্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিক্ষোভের মুখে ট্রাম্প

যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ক্যাথরিন কনলি

কিয়ার স্টারমারের আসনে লেবার পার্টির প্রার্থী মুসলিম নারী

সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু