হোম > বিশ্ব > ইউরোপ

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। ছবি: সংগৃহীত

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন গ্রিনল্যান্ডের রাজধানী নুক সফরে যাচ্ছেন। সফরকালে তিনি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্কটিক অঞ্চলের এই দ্বীপ দখলের হুমকি থেকে সরে আসার পর এমন এক সংবেদনশীল সময়ে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

কোপেনহেগেন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রেডেরিকসেন ব্রাসেলস সফর শেষে নুকের উদ্দেশে রওনা হবেন। ব্রাসেলসে তিনি শুক্রবার ভোরে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন। এর আগে চলতি সপ্তাহে দাভোসে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সঙ্গে একটি মৌখিক সমঝোতায় পৌঁছান ন্যাটো মহাসচিব।

বৈঠকে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারে ন্যাটোর তৎপরতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন রুটে ও ফ্রেডেরিকসেন। ন্যাটোর এক ‘ফ্রেমওয়ার্ক’ নিয়ে সমঝোতার পরই গ্রিনল্যান্ড নিয়ে আগের অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প।

যদিও ওই পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, ট্রাম্প দাবি করেছেন—যুক্তরাষ্ট্র তার সব লক্ষ্য অর্জন করেছে এবং এই সমঝোতা স্থায়ীভাবে কার্যকর থাকবে।

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত