হোম > বিশ্ব > ইউরোপ

শোধনাগারগুলোকে জেট ফুয়েল উৎপাদন বাড়ানোর নির্দেশ ব্রিটেনের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহিত

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট মোকাবিলায় ব্রিটেনের শোধনাগারগুলোকে সর্বোচ্চ পরিমাণে জেট ফুয়েল (বিমানের জ্বালানি) উৎপাদনের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

সরবরাহ ব্যবস্থা সচল রাখতে জরুরি পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ জ্বালানি প্রতিমন্ত্রী মাইকেল শ্যাঙ্কস।

সামনে ভ্রমণের ভরা মৌসুম (পিক হলিডে সিজন) আসলেও ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম ক্রমাগত বাড়তে থাকায় এয়ারলাইনসগুলো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে বাজারে জ্বালানির পর্যাপ্ত জোগান নিশ্চিত করতে চায় যুক্তরাজ্য।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-এর প্রধান গত মঙ্গলবার সতর্ক করে জানিয়েছেন, জেট ফুয়েলের এই সংকট প্রথমে এশিয়ায় দেখা দেবে। এরপর পর্যায়ক্রমে এটি ইউরোপ, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলোতে প্রভাব ফেলবে। এই বৈশ্বিক সংকটের মুখে নিজেদের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতেই আগাম প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন।

সূত্র : আল-জাজিরা

এএম

সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, সরকার গঠন নিয়ে জটিলতা

ইতালির সৈকতে শত বছরের ঐতিহ্য, নারী-পুরুষের মাঝে ১০ ফুট উঁচু দেয়াল

তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত

ইসলাম নিয়ে গণমাধ্যমের মিথ্যাচার ইউরোপকে বিপদে ফেলছে

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইউরোপে রাজনীতিতে অংশগ্রহণ বাড়ছে মুসলিমদের

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মতো মর্যাদা দেওয়ার প্রস্তাব