হোম > বিশ্ব > ইউরোপ

ইসরাইলে খ্রিস্টান সন্ন্যাসিনীর ওপর হামলা, ফ্রান্সের তীব্র নিন্দা

আমার দেশ অনলাইন

জেরুজালেমে এক খ্রিস্টান সন্ন্যাসিনীর ওপর হামলার ঘটনায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইসরাইলি পুলিশ। ছবি: আল জাজিরা

জেরুজালেমে এক ফরাসি ক্যাথলিক সন্ন্যাসিনীর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো বলেন, পবিত্র ভূমিতে সাম্প্রতিক সময়ে ‘খ্রিস্টানবিরোধী’ হামলার যে প্রবণতা বাড়ছে, তা কোনোভাবেই সহ্য করা যায় না।

তিনি বিশেষভাবে পশ্চিম জেরুজালেমে সংঘটিত ওই হামলার কথা উল্লেখ করেন, যা এ সপ্তাহে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার ইসরাইলি পুলিশ হামলার একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সন্ন্যাসিনীকে অনুসরণ করে হঠাৎ জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে সন্ন্যাসীর মাথায় আঘাত লাগে। হামলাকারী প্রথমে সেখান থেকে সরে গেলেও কিছুক্ষণ পর ফিরে এসে মাটিতে পড়ে থাকা অবস্থায় তাকে লাথি মারতে দেখা যায়।

এ ঘটনাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে বারো বলেন, এই নৃশংস ঘটনার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তার শাস্তি হতে হবে দৃষ্টান্তমূলক।

তিনি আহত সন্ন্যাসীর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করেন।

ফ্রান্সের এই প্রতিক্রিয়া এমন এক সময়ে এলো, যখন পবিত্র ভূমিতে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলা বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সূত্র: আল জাজিরা

এআরবি

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর