হোম > বিশ্ব > ইউরোপ

আমরা সবচেয়ে জনপ্রিয় জুটি: মোদিকে মেলোনি

আমার দেশ অনলাইন

ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতারা যখন নানা গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করছিলেন, তখন আনুষ্ঠানিক বৈঠকের বাইরের একটি সংক্ষিপ্ত মুহূর্তই সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয়।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উষ্ণ ও প্রাণবন্ত কথোপকথন দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে। সম্মেলনের ঐতিহ্যবাহী গ্রুপ ছবি তোলার আগে দুই নেতা পরস্পরকে শুভেচ্ছা জানান এবং সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন।

ভিডিওতে দেখা যায়, মেলোনি মোদির উদ্দেশে বলেন, ‘আবার আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে।’ পরে তিনি হাস্যরসের সুরে যোগ করেন, ‘আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।’ ‘মেলোডি’ নামে পরিচিত ভাইরাল ট্রেন্ডের প্রসঙ্গ টেনে মোদিও তাদের জনপ্রিয়তার ইঙ্গিত দেন। জবাবে মেলোনি হাসতে হাসতে একই মন্তব্য পুনর্ব্যক্ত করেন।

‘মেলোডি’ ট্রেন্ডের উত্থান

মোদি ও মেলোনির নামের সংমিশ্রণে তৈরি ‘মেলোডি’ শব্দটি গত কয়েক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এর সূচনা হয় ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কোপ২৮ সম্মেলনে, যখন মেলোনি মোদির সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ভালো বন্ধু’ এবং সঙ্গে যুক্ত করেন হ্যাশট্যাগ মেলোডি।

এরপর থেকেই ‘মেলোডি’ হ্যাশট্যাগ ঘিরে তৈরি হতে থাকে অসংখ্য মিম, ভিডিও সম্পাদনা এবং নানা ধরনের রসাত্মক কনটেন্ট। আন্তর্জাতিক সম্মেলন বা দ্বিপক্ষীয় বৈঠকে দুই নেতার প্রতিটি সাক্ষাৎই নতুন করে এই ট্রেন্ডকে আলোচনায় নিয়ে আসে।

‘মেলোডি’ টফি উপহার

সম্প্রতি রোম সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালির প্রধানমন্ত্রীকে ‘মেলোডি’ নামের একটি টফি উপহার দেন, যা অনেকের কাছে ভাইরাল ‘মেলোডি’ ট্রেন্ডের প্রতি তার মজাদার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নীল রঙের বন্দগালা স্যুট পরিহিত মোদি মেলোনির হাতে টফির একটি প্যাকেট তুলে দেন। সাদা স্যুট পরিহিত মেলোনি হাসিমুখে উপহার গ্রহণ করে তাকে ধন্যবাদ জানান।

ভিডিওতে মেলোনিকে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য একটি উপহার এনেছেন... খুব, খুব ভালো টফি।’ এ সময় দুই নেতাকেই হাস্যোজ্জ্বল দেখা যায়, যা অনলাইনে ব্যাপক সাড়া ফেলে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসআর

ইরান যুদ্ধের ধাক্কায় স্থায়ীভাবে বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতি

আমি পাশে না থাকলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প

জি-৭ সম্মেলনে বিশ্বনেতারা, আলোচনার কেন্দ্রে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

ব্রিটিশ উচ্চশিক্ষায় বড় বিপদের পূর্বাভাস

সমর্থন পেতে জি-৭ এ ট্রাম্প, তবে সদিচ্ছা নিয়ে সংশয়

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাক্রোঁ

ইউক্রেনে রাতভর ৭০ ক্ষেপণাস্ত্র ও ৬১১ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় হতাহত ৬

জনসংখ্যার লাগাম টানার প্রস্তাব প্রত্যাখ্যান করল সুইস ভোটারা