হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্য সরকার থেকে আবাসন ও কমিউনিটি–বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যের আবাসন ও কমিউনিটি–বিষয়ক জুনিয়র মন্ত্রী মিয়াত্তা ফানবুলে মঙ্গলবার সরকার থেকে পদত্যাগ করেছেন। এর একদিন আগে আরও চারজন রাজনৈতিক সহকারী (পিপিএস) পদ ছাড়ার ঘোষণা দেন, যা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফানবুলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে দেশের ও দলের স্বার্থে “সঠিক সিদ্ধান্ত” নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি একটি সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের সময়সীমা নির্ধারণের কথাও উল্লেখ করেন।

দক্ষিণ লন্ডনের পেকহ্যাম আসনের এই এমপি তাঁর পদত্যাগপত্রও পোস্টের সঙ্গে প্রকাশ করেন।

স্টারমারকে লেখা চিঠিতে ফানবুলে বলেন, সরকার কিছু ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও জনগণের দেওয়া পরিবর্তনের ম্যান্ডেট অনুযায়ী প্রত্যাশিত গতি, উচ্চাকাঙ্ক্ষা ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, জনগণের কাছ থেকে পাওয়া বার্তা স্পষ্ট— প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জনআস্থা ও বিশ্বাস হারিয়েছেন।

এসআর

‘রোহিঙ্গা সংকট দেশে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি করেছে’

মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে আইসিটি-এআইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে

সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

ভুক্তভোগীর কথা গুরুত্ব দিয়ে শুনতে পুলিশকে এটিএম আজহারুলের আহ্বান

শিশু মৃত্যুর ঘটনায় ২ মাস পর হত্যা মামলা, গ্রেপ্তার ৪

যেসব বিষয়ে নিশ্চয়তা পেলে ঢাকা-দিল্লি নতুন সম্পর্ক হতে পারে, জানালেন নাহিদ

মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু

প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের