হোম > বিশ্ব > ইউরোপ

ইরান যুদ্ধ বন্ধে চুক্তি হলে নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত জার্মান চ্যান্সেলরের

আমার দেশ অনলাইন

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত বন্ধে একটি বিস্তৃত চুক্তি হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করতে পারে ইউরোপীয় ইউনিয়ন।

সাইপ্রাসে অনুষ্ঠিত এক ইইউ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে নিষেধাজ্ঞা শিথিল করা যেতে পারে। খবর আল জাজিরার।

মের্ৎস বলেন, “নিষেধাজ্ঞা শিথিল করা একটি প্রক্রিয়ার অংশ হতে পারে।”

তিনি আরও জানান, এই বিষয়ে ইউরোপীয় নেতাদের মধ্যে ইতিবাচক মনোভাব রয়েছে। “এ নিয়ে কেউ আপত্তি করেনি,” বলেন তিনি। তার মতে, এই পদক্ষেপ আলোচনাকে এগিয়ে নিতে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।

চ্যান্সেলরের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ইইউ কূটনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যেখানে নিষেধাজ্ঞাকে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে।

এসআর

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

জার্মানিতে জেন-জিদের বিক্ষোভে সহিংসতা, দোকানপাটে লুটপাট

নেদারল্যান্ডসের উপকূলে রাবারের নৌকা থেকে ৩৮ জন উদ্ধার