হোম > বিশ্ব > ইউরোপ

জেট ফুয়েলের দাম বাড়ায় মে-জুনে ফ্লাইট বাতিল করছে ট্রান্সএভিয়া

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় মে ও জুন মাসে কিছু ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ফ্রান্স কেএলএম গ্রুপের স্বল্পমূল্যের বিমান সংস্থা ট্রান্সএভিয়া। রোববার এ তথ্য জানিয়েছে সংস্থাটি, খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

সংস্থাটির এক মুখপাত্র জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলো মোট নির্ধারিত সূচির প্রায় ২ শতাংশের মতো। এর আগে ফরাসি গণমাধ্যম আরএমসি রেডিও প্রথম বিষয়টি প্রকাশ করে।

ট্রান্সএভিয়া জানিয়েছে, যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হবে, তাদের জন্য বিকল্প হিসেবে বিনা মূল্যে সময় পরিবর্তন, ভাউচার অথবা সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার সুযোগ রাখা হবে।

জ্বালানি সংকটের প্রভাব আরও বিস্তৃত হচ্ছে ইউরোপেও। সাধারণত ইউরোপ তাদের প্রয়োজনীয় জ্বালানির প্রায় অর্ধেক উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করে। তবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির মাধ্যমে সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ হাইড্রোকার্বন এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে এই রুটে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি বিষয়ক কমিশনার ড্যান জর্গেনসেন সতর্ক করে বলেছেন, ইউরোপ দ্রুত জ্বালানি সংকটের দিকে এগোচ্ছে, যার ফলে জ্বালানির দাম আরও বাড়তে পারে এবং এয়ারলাইনগুলোর ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

ট্রান্সএভিয়ার মুখপাত্র আরও জানান, অন্যান্য বিমান সংস্থার মতো তারাও ইতোমধ্যে প্রতি রাউন্ড ট্রিপে গড়ে প্রায় ১০ ইউরো পর্যন্ত ভাড়া বৃদ্ধি করেছে।

এসআর

যুক্তরাজ্যে ভাগ্য নির্ধারণী নির্বাচনে জয় চাইছেন স্টারমারের প্রতিদ্বন্দ্বী

মস্কোতে ইউক্রেনের ‘বৃহৎ’ ড্রোন হামলা

শুক্রবারে ইরান-মার্কিন আলোচনা, নিশ্চিত করল সুইজারল্যান্ড

বর্ণবাদের আগুনে পুড়ছে আয়ারল্যান্ড

লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে: ম্যাক্রোঁ

নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন ম্যাক্রোঁ

ভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

আমরা সবচেয়ে জনপ্রিয় জুটি: মোদিকে মেলোনি

ইরান যুদ্ধের ধাক্কায় স্থায়ীভাবে বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতি

আমি পাশে না থাকলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প