হোম > বিশ্ব > ইউরোপ

তুরস্ককে রক্ষায় পাশে থাকবে ন্যাটো: মার্ক রুট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

গত কয়েক সপ্তাহে তুরস্কের আকাশসীমায় ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ন্যাটো প্রধান মার্ক রুটে বলেছেন ন্যাটো তুরস্কসহ তার সদস্য দেশগুলোকে রক্ষা করার প্রয়োজন সকল কাজ করবে। খবর মিডল ইস্ট আইয়ের।

তুরস্কের বৃহত্তম প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কোম্পানি অ্যাসেলসান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আঙ্কারায় জুলাই মাসে অনুষ্ঠিতব্য ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের আগে রুট এক বিশেষ সফরে তুরস্কেে আছেন।

রুট বলেন, ‘ইরান সন্ত্রাস ও বিশৃঙ্খলা ছড়াচ্ছে, আর আপনি তুরস্কে থেকে এটি স্পষ্টভাবে অনুভব করতে পারেন।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে ন্যাটো চারটি পৃথক ঘটনায় ইরান থেকে তুরস্কের দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে।’

তিনি আরো বলেন, ‘ন্যাটো এই ধরনের হুমকির জন্য প্রস্তুত এবং তুরস্ক ও অন্য সকলকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন, তা সর্বদা করবে। আর আমরা একা এটা করতে পারি না," ।

ন্যাটো বাহিনী ইরান থেকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এছাড়া জোটটি দক্ষিণ তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতে নতুন একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি মোতায়েন করেছে।

রুটে বলেন, ‘তুরস্ক একটি প্রতিরক্ষা শিল্প বিপ্লবের মধ্য দিয়ে গেছে। আমি সত্যিই বলতে পারি যে সাম্প্রতিক বছরগুলোতে এটি একটি বিপ্লব।’

ন্যাটো প্রধানের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাক্রোঁ

ইউক্রেনে রাতভর ৭০ ক্ষেপণাস্ত্র ও ৬১১ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় হতাহত ৬

জনসংখ্যার লাগাম টানার প্রস্তাব প্রত্যাখ্যান করল সুইস ভোটারা

লেবানন থেকে হরমুজ—সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা ইরানের

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বললেন জাতিসংঘ মহাসচিব

অভিবাসন সীমিত করার বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইস নাগরিকেরা

ইসরাইলকে আফ্রিকার বর্ণবাদী শাসনের সঙ্গে তুলনা করলেন কাজা কালাস

প্যারিস ও নিউইয়র্কে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ

ফিলিস্তিন ও লেবাননের পক্ষে স্টকহোমে শত শত মানুষের বিক্ষোভ