হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় ৪ জন নিহত

আমার দেশ অনলাইন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বোগোদুখিভে রাশিয়ার ড্রোন হামলায় তিন শিশু ও তাদের বাবা নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন শিশুদের মা। বুধবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানায়, রাশিয়ার সীমান্তঘেঁষা খারকিভ অঞ্চলের বোগোদুখিভ শহরের একটি আবাসিক বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে এক ও দুই বছর বয়সি দুই ছেলেশিশু এবং দুই বছর বয়সি একটি মেয়েশিশু প্রাণ হারায়। একই ঘটনায় ৩৪ বছর বয়সি এক ব্যক্তিও নিহত হন, যাকে প্রসিকিউটররা শিশুদের বাবা হিসেবে শনাক্ত করেছেন।

প্রসিকিউটরদের এক বিবৃতিতে বলা হয়, হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হন। বিস্ফোরণে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী আহত হয়েছেন, যিনি নিহত শিশুদের মা।

খারকিভ অঞ্চলে সাম্প্রতিক সময়ে রুশ বাহিনী পরিবহন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে মস্কোর চার বছরব্যাপী আগ্রাসন বন্ধের লক্ষ্যে আবুধাবিতে মার্কিন মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা বৈঠক করেছেন। গত সপ্তাহে উভয় পক্ষ বন্দিবিনিময় করলেও যুদ্ধ অবসানে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন (এইচআরএমএমইউ) জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রায় ১৫ হাজার ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংস্থাটির তথ্যমতে, ২০২৫ সাল ছিল সবচেয়ে প্রাণঘাতী বছর—সে বছর ২ হাজার ৫০০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হন।

এসআর

যুক্তরাজ্যে অ্যান্ডি বার্নহামের প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রায় নিশ্চিত

মাঝ আকাশে বিমানের জানালা ভেঙে বের হয়ে গেল যাত্রীর মাথা

তীব্র গরমে জার্মানিতে ৫ হাজার মানুষের মৃত্যু

গাজা ইস্যুতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী বার্নহ্যাম

স্পেনে দাবানলে ১২ জনের প্রাণহানি

ইরানে মার্কিন হামলা ‘একেবারে প্রয়োজনীয়’ ছিল: ন্যাটো মহাসচিব

জার্মানির বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ইসলাম ধর্ম অনুষদ, ইউরোপে প্রথম

চলতি বছর প্রতিরক্ষায় জিডিপির ৩.৫ শতাংশের বেশি খরচ করছে ন্যাটোর ৫ সদস্য দেশ

ইউরোপে নতুন দাবানলে বাড়িঘর ছেড়ে গেছে হাজারো মানুষ

ন্যাটো শীর্ষ সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি ঘোষণা করবে মিত্ররা