হোম > বিশ্ব > ইউরোপ

তুরস্ককে রাশিয়া-চীনের সঙ্গে তুলনা ইইউ প্রধানের

আমার দেশ অনলাইন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের এক মন্তব্যকে ঘিরে ইউরোপীয় রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এমইপি) রুডি কেনেস ও মার্ক বোতেঙ্গা বলেছেন, তুরস্ককে রাশিয়া ও চীনের সঙ্গে একই প্রেক্ষাপটে উল্লেখ করা বিশ্বকে বিভক্ত করার ঝুঁকি তৈরি করে। খবর আনাদোলুর।

জার্মান সংবাদপত্র ডি সাইট-এর ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হামবুর্গে আয়োজিত এক অনুষ্ঠানে ভন ডার লিয়েন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্প্রসারণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইউরোপকে আরও ঐক্যবদ্ধ ভূরাজনৈতিক অবস্থান গড়ে তুলতে হবে।

এ সময় তিনি মন্তব্য করেন, ‘আমাদের ইউরোপীয় মহাদেশকে এমনভাবে সম্পূর্ণ করতে হবে, যাতে তা রাশিয়া, তুরস্ক বা চীনের প্রভাবমুক্ত থাকে। এই বক্তব্যে তুরস্ককে রাশিয়া ও চীনকে একসঙ্গে উল্লেখ করায় তাৎক্ষণিকভাবে সমালোচনা শুরু হয়।

সমালোচকরা মনে করছেন, এ ধরনের মন্তব্য বিশ্বকে বিপরীতমুখী ব্লকে বিভক্ত করার ইঙ্গিত দেয় এবং বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার বাস্তবতাকে উপেক্ষা করে।

আনাদলুকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বেলজিয়ামের ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রুডি কেনেস বলেন, আমি মনে করি, তিনি যে মন্তব্যটি করেছেন, তা বিশ্বে আজ যা ঘটছে তাতেও অবদান রাখছে। আর তা হলো যুক্তরাষ্ট্র এবং তার সমস্ত সহযোগী রাষ্ট্রগুলো যারা বৃহত্তর ইসরাইল নামক এক পূজনীয় প্রকল্পের সমর্থক।’

কেনেস আরো যুক্তি দেন যে, এই কাঠামোর মধ্যে ইরান, রাশিয়া এবং চীনের মতো দেশগুলোর মধ্যকার উত্তেজনাগুলো পরস্পর সংযুক্ত। তিনি আরো যোগ করেন যে, একটি বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার মুখে পশ্চিমা প্রভাব হ্রাস পাচ্ছে।

কেনেস আরো বলেন, ‘আজ এই ইউরোপীয় নেতারা শুধু এটুকুই করতে পারেন যে, সাগরের ওপারের সেই বড় ভাই যেন ক্ষমতায় থাকতে পারে। কিন্তু তারা হেরে যাচ্ছে।’

তবে পরে ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করে জানায়, তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অংশীদার। কমিশনের এক মুখপাত্র বলেন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনৈতিক সহযোগিতা এবং ট্রান্স-ক্যাস্পিয়ান মিডল করিডরের মতো কৌশলগত সংযোগ উদ্যোগে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এমএমআর

অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল করল লুফথানসা

তুরস্ককে রক্ষায় পাশে থাকবে ন্যাটো: মার্ক রুট

হরমুজ প্রণালির অবরোধের কারণে পরিবহন খরচ বেড়েছে পানামা খালে

তেলের দাম বাড়ায় ইউরোপের এয়ারলাইন লুফথানসার ২০,০০০ ফ্লাইট বাতিল

হরমুজ প্রণালি মুক্ত করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক

জাহাজ জব্দ করায় যুক্তরাষ্ট্রকে নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান ইরানের

২০০৮ সালের পর জন্ম নেওয়া নাগরিকদের ধুমপান নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান ম্যাক্রোঁর

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট চলছে: আইইএ প্রধান

যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ আটক করায় শান্তি আলোচনায় অনিশ্চয়তা