হোম > বিশ্ব > ইউরোপ

দিল্লিতে উড্ডয়নের সময় ফ্লাইট বাতিল, জরুরি নির্গমনে আহত ৫

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় দিল্লি থেকে জুরিখগামী সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের সময় বাতিল করা হয়েছে। এসময় দ্রুত বের হওয়ার সময়চারজন যাত্রী ও একজন ক্রু সদস্য আহত হয়েছেন।

এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রোববার দিবাগত রাত প্রায় ১টার দিকে (২৬ এপ্রিল) দিল্লি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ফ্লাইট এলএক্স১৪৭-এর একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরিস্থিতি বিবেচনা করে পাইলট উড্ডয়ন বাতিল করেন এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাত্রীদের জরুরি ভিত্তিতে নামিয়ে আনা হয়।

যদিও এয়ারলাইন্স বিস্তারিত কিছু জানায়নি, তবে স্থানীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, রানওয়ে দিয়ে গতি বাড়ানোর সময় ইঞ্জিনে আগুন ধরে যায় এবং জরুরি নির্গমনের সময় যাত্রীরা আহত হন।

বিমানে মোট ২২৮ জন যাত্রী, চারজন শিশু ও ১৩ জন ক্রু সদস্য ছিলেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ক্রু সদস্যের গোড়ালিতে মচকানোর আঘাত লেগেছে বলে জানানো হয়েছে।

প্রাথমিকভাবে ছয়জন যাত্রী আহত হয়েছেন বলে জানানো হলেও পরে সংখ্যা সংশোধন করে পাঁচজন করা হয়।

ঘটনার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে রানওয়ের কার্যক্রম স্বাভাবিক হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স।

সূত্র: আল আরাবিয়্যা

কঠোর নিয়মে ইউরোপের অভিবাসন নীতি কার্যকর

ন্যাটোতে বরাদ্দ সামরিক সরঞ্জাম কমানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলির পদত্যাগ

ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান সংঘাত বন্ধের আহ্বান তুরস্কের

প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিতে হবে ইইউকে : ইতালির প্রধানমন্ত্রী

সৈকতে ছাতা নিতে মানা

সাগরের কাছে কী হেরে যাচ্ছে বন্যা নিয়ন্ত্রণের গুরু নেদারল্যান্ডস

ইসরাইলের সিরিয়া-লেবাননে হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান

নিজের নেতৃত্ব টিকিয়ে রাখতে লড়াইয়ের ঘোষণা স্টারমারের