হোম > বিশ্ব > ইউরোপ

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের রাষ্ট্রদূতকে তলব করে স্টকহোমে দেশটির দূতাবাসের এক কর্মকর্তাকে সুইডেন ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

বুধবার সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ডের অভিযোগে ওই কর্মকর্তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কী ধরনের কর্মকাণ্ডের কারণে তাকে বহিষ্কার করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সুইডেনের বিচারমন্ত্রী গুনার স্ট্রমার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ইরান সুইডেনের ভেতরে ও সুইডেনের বিরুদ্ধে এমন কিছু কর্মকাণ্ড পরিচালনা করেছে, যা দেশটির নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। এসব কর্মকাণ্ডে ইরান সরকারের বিরোধীদের পাশাপাশি সুইডেনে থাকা বিভিন্ন ইহুদি ও ইসরায়েলি স্বার্থকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

স্ট্রমার বলেন, এসব কর্মকাণ্ডের ক্ষেত্রে অপরাধী চক্রগুলোকেও ব্যবহার করা হয়েছে।

এর আগে সুইডিশ নিরাপত্তা সংস্থা স্যাপো অভিযোগ করেছিল, ইরান সুইডেনে ইসরায়েলি ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা ব্যক্তিদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড চালাতে অপরাধী গোষ্ঠীর সদস্যদের নিয়োগ করেছে। তবে তেহরান ওই অভিযোগ অস্বীকার করেছে।

এমএমআর

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইউরোপে রাজনীতিতে অংশগ্রহণ বাড়ছে মুসলিমদের

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মতো মর্যাদা দেওয়ার প্রস্তাব

একীভূত আয়ারল্যান্ড প্রশ্নে রাজনৈতিক আলোচনায় নতুন মোড়

আয়ারল্যান্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিক্ষোভের মুখে ট্রাম্প

যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ক্যাথরিন কনলি

কিয়ার স্টারমারের আসনে লেবার পার্টির প্রার্থী মুসলিম নারী

সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু