হোম > বিশ্ব > ইউরোপ

হরমুজ প্রণালিতে যুক্তরাজ্য-ফ্রান্সের নিরাপত্তা মিশনে যোগ দেবে অস্ট্রেলিয়া

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন ‘সম্পূর্ণ প্রতিরক্ষামূলক’ সামরিক মিশনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

বুধবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস জানান, এই মিশনে অস্ট্রেলিয়া একটি ওয়েজটেইল ই-সেভেনএ নজরদারি বিমান পাঠাবে। বিমানটি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতকে ইরানের ড্রোন হামলা থেকে সুরক্ষায় সহায়তা করছে।

প্রায় ৪০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে মার্লেস বলেন, ‘মিশনটি আনুষ্ঠানিকভাবে গঠিত হলে, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন স্বাধীন ও কঠোরভাবে প্রতিরক্ষামূলক বহুজাতিক সামরিক উদ্যোগে সহায়তা দিতে অস্ট্রেলিয়া প্রস্তুত।’

তিনি আরও বলেন, এই বহুজাতিক সামরিক উদ্যোগ কূটনৈতিক তৎপরতা ও উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে সম্পূরক করবে এবং একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তা রক্ষায় বাস্তব প্রতিশ্রুতি প্রদর্শন করবে।

তথ্যসূত্র: এএফপি

এসআর

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

জার্মানিতে জেন-জিদের বিক্ষোভে সহিংসতা, দোকানপাটে লুটপাট

নেদারল্যান্ডসের উপকূলে রাবারের নৌকা থেকে ৩৮ জন উদ্ধার