হোম > বিশ্ব > ইউরোপ

ইরানের ড্রোন হামলায় আমিরাতের তেল শিল্পাঞ্চলে ভয়াবহ আগুন

আমার দেশ অনলাইন

ফাইল ছবি: সংগৃহীত

ইরানের ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের একটি পেট্রোলিয়াম শিল্প এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফুজাইরাহ মিডিয়া অফিস জানিয়েছে, হামলার পর ওই শিল্পস্থাপনায় বড় আগুন ছড়িয়ে পড়ে।

এর আগে ইউএই’র প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে দেশটির দিকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে তিনটি প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করে এবং একটি সাগরে গিয়ে পড়ে।

ক্ষেপণাস্ত্র হামলার অল্প সময়ের মধ্যেই ড্রোন হামলার এ ঘটনা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। ফুজাইরাহ, যা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত, সেখানে এ ধরনের হামলা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি।

ক্রমবর্ধমান এ হামলাকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আঞ্চলিক সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে।

সূত্র: আল জাজিরা

এআরবি

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

জার্মানিতে জেন-জিদের বিক্ষোভে সহিংসতা, দোকানপাটে লুটপাট

নেদারল্যান্ডসের উপকূলে রাবারের নৌকা থেকে ৩৮ জন উদ্ধার