হোম > বিশ্ব > ইউরোপ

বিশ্বজুড়ে অস্থিরতা সত্ত্বেও শেলের মুনাফা বেড়েছে ১.৩ বিলিয়ন ডলার

আমার দেশ অনলাইন

বিশ্বজুড়ে জ্বালানি বাজারে ইরান যুদ্ধজনিত অস্থিরতার মধ্যেই চলতি বছরের প্রথম প্রান্তিকে বড় ধরনের মুনাফা বৃদ্ধির ঘোষণা দিয়েছে জ্বালানি কোম্পানি শেল। কোম্পানিটি জানিয়েছে, তেলের দামের ব্যাপক ওঠানামা এবং পেট্রোল ও জেট ফুয়েলের উচ্চমূল্যের কারণে তাদের মুনাফা ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বেড়েছে।

ব্রিটিশ জ্বালানি জায়ান্টটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, বছরের প্রথম তিন মাসে তাদের আয় দাঁড়িয়েছে ৬ দশমিক ৯ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় এক-চতুর্থাংশ বেশি। শুধু শোধনাগার খাত থেকেই প্রতিষ্ঠানটি প্রায় ২ বিলিয়ন ডলার আয় করেছে। এসব শোধনাগারে অপরিশোধিত তেল থেকে ডিজেল, পেট্রোলসহ বিভিন্ন জ্বালানি পণ্য উৎপাদন করা হয়।

এর আগে গত সপ্তাহে বিপি-ও প্রথম প্রান্তিকে মুনাফা দ্বিগুণ হওয়ার তথ্য জানিয়েছিল। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দামে যে অস্বাভাবিক ওঠানামা তৈরি হয়েছে, তা থেকে বড় জ্বালানি কোম্পানিগুলোর ট্রেডিং বিভাগ লাভবান হয়েছে।

শেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়েল সাওয়ান এক বিবৃতিতে বলেন, বিশ্ব জ্বালানি বাজারে নজিরবিহীন অস্থিরতার মধ্যেও শেল শক্তিশালী ফলাফল অর্জন করেছে।

তবে কোম্পানিটি জানিয়েছে, গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় তাদের মোট তেল ও গ্যাস উৎপাদন কিছুটা কমেছে। এর প্রধান কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে কাতারে উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, জ্বালানির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হওয়ায় তেল কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত কর আরোপের দাবি জানিয়েছে প্রচারাভিযান সংগঠন জ্বালানি দারিদ্র্য দূরীকরণ জোট। সংগঠনটি বলছে, ইরান যুদ্ধের কারণে বাড়তে থাকা গৃহস্থালি জ্বালানি ব্যয়ের প্রভাব কমাতে সরকারকে ‘উইন্ডফল ট্যাক্স’ চালুর উদ্যোগ নিতে হবে।

সূত্র: সিএনএন

এআরবি

ইউরোপের তাপপ্রবাহে ভয়াবহ সংকটে সুইস হিমবাহ, দ্রুত গলছে বরফ

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তা পাঠাচ্ছে ইউরোপের চার দেশ

স্পেনে ৭৬ বছরের মধ্যে জুনের সবচেয়ে উষ্ণ দিন

ভেনেজুয়েলায় উদ্ধারকাজে মার্কিন সহায়তার ঘোষণা ট্রাম্পের

‘আমাদের একে অপরকে প্রয়োজন’

রেকর্ড ভাঙা তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে ৬৮ হাজার পরিবার

ব্রিটেনের প্রতি পাঁচ তরুণের তিনজনই ইউরোপীয় ইউনিয়নে ফেরার পক্ষে

মুক্তি পেলেন লিবিয়ায় আটক ৩ ইতালীয় মানবাধিকারকর্মী

ইউক্রেনের যে ‘ডাইনি বাহিনী’ ছদ্মবেশে খতম করছে রুশ সেনা

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু