হোম > বিশ্ব > ইউরোপ

ন্যাটোর ভবিষ্যত নিয়ে যা জানাল জার্মান চ্যান্সেলর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতবিরোধ

আমার দেশ অনলাইন

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে মতবিরোধ বাড়লেও ন্যাটো জোটকে ভবিষ্যতের জন্য কার্যকর রাখতে ইউরোপ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মের্জ বলেন, ইউরোপ ন্যাটো জোটকে টিকিয়ে রাখতে আন্তরিকভাবে কাজ করতে চায়।

সম্প্রতি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অবস্থানের প্রতি জার্মানি ও কয়েকটি ইউরোপীয় দেশ সমর্থন না দেওয়ায় পশ্চিমা মিত্রদের মধ্যে টানাপোড়েন আরো স্পষ্ট হয়ে উঠেছে। এর প্রেক্ষাপটেই ফ্রিডরিখের এই মন্তব্য সামনে এলো।

তিনি বলেন, আমরা সত্যিই এই জোটকে ভবিষ্যতের জন্য জীবিত রাখতে চাই। একই সঙ্গে তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে কিছু মতপার্থক্য এবং নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে।

তবে জার্মান চ্যান্সেলরের মতে, উভয় পক্ষের চূড়ান্ত লক্ষ্য একটাই ইরান সংকটের অবসান ঘটানো এবং তেহরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা। এই লক্ষ্য আমেরিকা ও ইউরোপ উভয়েরই অভিন্ন লক্ষ্য।

সূত্র: আল জাজিরা

এআরবি

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইউরোপে রাজনীতিতে অংশগ্রহণ বাড়ছে মুসলিমদের

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মতো মর্যাদা দেওয়ার প্রস্তাব

একীভূত আয়ারল্যান্ড প্রশ্নে রাজনৈতিক আলোচনায় নতুন মোড়

আয়ারল্যান্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিক্ষোভের মুখে ট্রাম্প

যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ক্যাথরিন কনলি

কিয়ার স্টারমারের আসনে লেবার পার্টির প্রার্থী মুসলিম নারী

সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু