হোম > বিশ্ব > ইউরোপ

হরমুজ প্রণালি খোলা রাখতে মিত্রদের সাথে কাজ করছে যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য একটি কার্যকর পরিকল্পনা করতে মিত্রদের সাথে কাজ করছে যুক্তরাজ্য।

স্টারমার বলছেন, এটা স্পষ্ট যে মার্কিন সামরিক অভিযানে ইরানের “ঘৃণ্য শাসনের” সামরিক সক্ষমতা “ব্যাপকভাবে দুর্বল” হয়ে পড়েছে।

তবে এই যুদ্ধের পর ইরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের ক্ষমতা সীমিত করতে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ করতে একটি “আলোচনাভিত্তিক চুক্তির” প্রয়োজন হবে বলে মনে করেন তিনি।

স্টারমার বলেন, “বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে” হরমুজ প্রণালি অবশ্যই পুনরায় খুলে দিতে হবে।

“এটি সহজ কোনো কাজ নয়” বলেন তিনি।

আর সেই কারণেই নৌ-চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে যুক্তরাজ্য “আমাদের সকল মিত্রদের নিয়ে একটি বাস্তবায়নযোগ্য পরিকল্পনা” তৈরিতে কাজ করে যাচ্ছে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সূত্র: বিবিসি

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

জার্মানিতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কা, ইসরাইলের সতর্কবার্তা

শিক্ষামন্ত্রীর আলোচনার আমন্ত্রণের মধ্যেই ফ্রান্সজুড়ে ফের শিক্ষার্থীদের স্কুল অবরোধ

ইরানের হুমকিতেও ইউরোপে মার্কিন সামরিক কার্যক্রম অব্যাহত: রুবিও

ট্রাম্প প্রশাসনের চাপে ভুয়া তথ্যবিরোধী সম্মেলন থেকে সরে গেল ইইউ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের প্রতিবাদে উত্তাল কলম্বিয়া

এএফডি প্রার্থী স্পিকার নির্বাচিত, উদ্বিগ্ন জার্মান চ্যান্সেলর মের্জ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আকাশযানে বড় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ