হোম > বিশ্ব > ইউরোপ

ইইউর সঙ্গে ‘ঘনিষ্ঠ অংশীদারত্ব’ চান স্টারমার

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতিরক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

লন্ডন থেকে এএফপি জানায়, এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থ ইউরোপের মিত্রদের সঙ্গে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে তোলার দাবি রাখে।’

২০২৪ সালের জুলাইয়ে ক্ষমতায় আসার পর থেকেই ব্রেক্সিট-পরবর্তী সময়ে ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন স্টারমার। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ‘অস্থিরতা’ এবং ব্রেক্সিটের কারণে সৃষ্ট ‘গভীর ক্ষতি’ এই দুই বাস্তবতা নতুন করে সহযোগিতার প্রয়োজনীয়তা সামনে এনেছে।

স্টারমারের ভাষায়, ‘আমাদের নিরাপত্তা জোরদার করা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর সুযোগ এত বড় যে তা উপেক্ষা করা সম্ভব নয়।’

যুক্তরাষ্ট্র-ব্রিটেন সম্পর্কে টানাপোড়েন

এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেনের তথাকথিত ‘বিশেষ সম্পর্ক’ কিছুটা চাপের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরান যুদ্ধের প্রেক্ষাপটে স্টারমারের অবস্থান নিয়ে একাধিকবার সমালোচনা করেছেন।

ট্রাম্প ন্যাটোতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কমানোর ইঙ্গিত দিলেও স্টারমার জোর দিয়ে বলেন, ন্যাটো এখনও বিশ্বের ‘সবচেয়ে কার্যকর সামরিক জোট’।

দুই দিকেই সম্পর্ক জোরদার

স্টারমার স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইইউ—দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক বজায় রাখা ব্রিটেনের স্বার্থে। ‘আমি কোনো পক্ষ বেছে নেব না,’ বলেন তিনি।

তবে প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি এবং অর্থনীতির ক্ষেত্রে ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

চলতি বছর ব্রাসেলসে অনুষ্ঠেয় এক শীর্ষ সম্মেলনে ব্রিটেন ইইউর সঙ্গে ‘আরও উচ্চাকাঙ্ক্ষী’ অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা চুক্তির লক্ষ্য নির্ধারণ করবে বলে জানান স্টারমার।

তিনি বলেন, ‘আমাদের এমন একটি অংশীদারত্ব প্রয়োজন, যা এই বিপজ্জনক বিশ্ব বাস্তবতায় একসঙ্গে পথ চলতে সহায়তা করবে।’

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

জার্মানিতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কা, ইসরাইলের সতর্কবার্তা

শিক্ষামন্ত্রীর আলোচনার আমন্ত্রণের মধ্যেই ফ্রান্সজুড়ে ফের শিক্ষার্থীদের স্কুল অবরোধ

ইরানের হুমকিতেও ইউরোপে মার্কিন সামরিক কার্যক্রম অব্যাহত: রুবিও

ট্রাম্প প্রশাসনের চাপে ভুয়া তথ্যবিরোধী সম্মেলন থেকে সরে গেল ইইউ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের প্রতিবাদে উত্তাল কলম্বিয়া

এএফডি প্রার্থী স্পিকার নির্বাচিত, উদ্বিগ্ন জার্মান চ্যান্সেলর মের্জ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আকাশযানে বড় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ