হোম > বিশ্ব > ইউরোপ

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র ও ইরানের সমন্বিত উদ্যোগ চান ইমানুয়েল ম্যাক্রোঁ

আমার দেশ অনলাইন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার আর্মেনিয়ায় ইউরোপীয় নেতাদের এক বৈঠকে তিনি বলেন, প্রণালিটি পুনরায় চালু করার জন্য ওয়াশিংটন ও তেহরানের যৌথ উদ্যোগই একমাত্র কার্যকর সমাধান হতে পারে। তিনি আরও জানান, ফ্রান্স এমন কোনো সামরিক অভিযানে অংশ নেবে না, যার কাঠামো স্পষ্ট নয়।

এদিকে মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে নিরাপত্তা অভিযান চালিয়ে যাচ্ছে।

ম্যাক্রোঁ আরও বলেন, যুক্তরাজ্যের সঙ্গে মিলে ফ্রান্স একটি জোট গঠনের চেষ্টা করছে, যার লক্ষ্য হলো শান্তি প্রতিষ্ঠার পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।

হরমুজ প্রণালি বিশ্বে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হিসেবে পরিচিত, যা মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে কৌশলগত ভূমিকা রাখে।

এসআর

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ