হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

আমার দেশ অনলাইন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলে পর্যটন শহর তুয়াপসে এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়েছে বলে জানা গেছে। আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি বলেন, কয়েক দিনের ব্যবধানে বন্দরনগরীটিতে এটি দ্বিতীয় হামলা। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শহরের বিভিন্ন ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আবাসিক ভবন, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, জাদুঘর এবং একটি গির্জাও রয়েছে।

কন্দ্রাতিয়েভ বলেন, ‘গত রাতে তুয়াপসে শহরে আবারও ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, সমুদ্রবন্দরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও জানান, হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে একই অঞ্চলে ড্রোন হামলায় এক কিশোরী ও এক তরুণীর নিহত হওয়ায় তথ্য জানান গভর্নর।

এসআর

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

জার্মানিতে জেন-জিদের বিক্ষোভে সহিংসতা, দোকানপাটে লুটপাট

নেদারল্যান্ডসের উপকূলে রাবারের নৌকা থেকে ৩৮ জন উদ্ধার