হোম > বিশ্ব > ইউরোপ

ন্যাটোতে বরাদ্দ সামরিক সরঞ্জাম কমানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ইউরোপে ন্যাটো অভিযানে ব্যবহৃত বিমান ও নৌ সরঞ্জামের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র । দুজন জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই মাসের শুরুতে প্রচারিত একটি লিখিত নথির মাধ্যমে মিত্রদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। একে ইউরোপের প্রতি ওয়াশিংটনের নিরাপত্তা নীতিতে একটি বড় পরিবর্তনের অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, ন্যাটো মিশনে বরাদ্দ করা এফ-১৬ ও এফ-১৫ই যুদ্ধবিমানের সংখ্যা প্রায় ১৫০ থেকে কমিয়ে ১০০ করা, সামুদ্রিক টহল বিমানের সংখ্যা ২৬ থেকে কমিয়ে ১৫ করা এবং বর্তমানে ইউরোপের জন্য বরাদ্দ করা আকাশপথে জ্বালানি সরবরাহকারী আটটি বিমান প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে আরো বলা হয়, এই পরিবর্তনের মধ্যে একটি বিমানবাহী রণতরী, একটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, বেশ কয়েকটি যুদ্ধজাহাজ এবং কৌশলগত বোমারু বিমানের পুনর্বণ্টনও অন্তর্ভুক্ত থাকবে। কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ জোটের দূরপাল্লার হামলা এবং আকাশপথে নজরদারির সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইউরোপে রাজনীতিতে অংশগ্রহণ বাড়ছে মুসলিমদের

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মতো মর্যাদা দেওয়ার প্রস্তাব

একীভূত আয়ারল্যান্ড প্রশ্নে রাজনৈতিক আলোচনায় নতুন মোড়

আয়ারল্যান্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিক্ষোভের মুখে ট্রাম্প

যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ক্যাথরিন কনলি

কিয়ার স্টারমারের আসনে লেবার পার্টির প্রার্থী মুসলিম নারী

সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু