হোম > বিশ্ব > ইউরোপ

জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত ফ্রান্সের বিমান সংস্থাগুলোকে সহায়তা দেবে সরকার

আমার দেশ অনলাইন

ছবি: এএফপি

বৈশ্বিক জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ধাক্কায় চাপে পড়া বিমান সংস্থাগুলোকে সহায়তা দিতে বিশেষ আর্থিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স সরকার। জ্বালানি বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যনির্ভর সরবরাহ ব্যবস্থার ঝুঁকির কারণে ইউরোপজুড়ে সম্ভাব্য বিমান চলাচল সংকটের আশঙ্কা বাড়তে থাকায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, সরকারের সঙ্গে বিমান সংস্থাগুলোর বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে। এর মধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তা খাতে প্রদেয় অর্থ পরিশোধে সময় বাড়ানো, কর পরিশোধের সময়সীমা শিথিল করা এবং জ্বালানি বহনে আরও নমনীয়তা দেওয়ার মতো পদক্ষেপ।

তিনি বলেন, জেট ফুয়েলের দাম বৃদ্ধি বিমান খাতের জন্য বড় ধরনের ধাক্কা হয়ে এসেছে। এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় সরকার এয়ারলাইনসগুলোর পাশে রয়েছে এবং সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহব্যবস্থা চাপে পড়ায় ইউরোপীয় দেশগুলো এখন ব্যাপক বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় দ্রুত সমাধান খুঁজছে। ইউরোপের বিমান সংস্থাগুলো ইতোমধ্যে সতর্ক করেছে, জেট ফুয়েল সরবরাহ সংকট অব্যাহত থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ জেট ফুয়েলের জন্য ব্যাপকভাবে আমদানিনির্ভর, যার প্রায় ৭৫ শতাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে ওই অঞ্চলে ভূরাজনৈতিক অস্থিরতা সরাসরি ইউরোপীয় বিমান খাতে চাপ তৈরি করছে। এমন বাস্তবতায় ফ্রান্সের এই সহায়তা পরিকল্পনা শুধু দেশটির বিমান সংস্থাগুলোর জন্য নয়, বরং বৃহত্তর ইউরোপীয় বিমান পরিবহন ব্যবস্থার স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

তীব্র গরমে জার্মানিতে ৫ হাজার মানুষের মৃত্যু

গাজা ইস্যুতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী বার্নহ্যাম

স্পেনে দাবানলে ১২ জনের প্রাণহানি

ইরানে মার্কিন হামলা ‘একেবারে প্রয়োজনীয়’ ছিল: ন্যাটো মহাসচিব

জার্মানির বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ইসলাম ধর্ম অনুষদ, ইউরোপে প্রথম

চলতি বছর প্রতিরক্ষায় জিডিপির ৩.৫ শতাংশের বেশি খরচ করছে ন্যাটোর ৫ সদস্য দেশ

ইউরোপে নতুন দাবানলে বাড়িঘর ছেড়ে গেছে হাজারো মানুষ

ন্যাটো শীর্ষ সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি ঘোষণা করবে মিত্ররা

যে ছয় কারণে ফিনল্যান্ডের মানুষ বিশ্বে সবচেয়ে সুখী

মেলোনিকে নিয়ে সম্পাদিত ছবি পোস্ট করে নতুন বিতর্কে ট্রাম্প