হোম > বিশ্ব > ইউরোপ

রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৩

আমার দেশ অনলাইন

রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া অঞ্চলে ইউক্রেনের এক হামলায় অন্তত তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মস্কো-সমর্থিত স্থানীয় প্রশাসন। এর একদিন আগে ইউক্রেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জ্বালানি ও সামরিক স্থাপনায় হামলা চালায়, যেখানে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।

ক্রিমিয়ার মস্কো-নিযুক্ত প্রশাসনিক প্রধান সের্গেই আকসিওনভ জানান, সিমফেরোপোলে কয়েকটি আবাসিক নয় এমন ভবনে হামলার ফলে হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, জরুরি সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। খবর এএফপির।

এ হামলার সময় রাশিয়ার বার্ষিক সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম (এসপিআইইএফ) চলছিল, যেখানে ১৩০টি দেশের প্রায় ২০ হাজার প্রতিনিধি অংশ নেওয়ার কথা। শুক্রবার সেখানে মূল বক্তব্য দেওয়ার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনের হামলার জবাবে “পদ্ধতিগত” প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বুধবারের হামলায় সেন্ট পিটার্সবার্গের আকাশে কালো ধোঁয়া দেখা যায়, যা সম্মেলনস্থল থেকেও দৃশ্যমান ছিল।

এসআর

রুশ হামলার পর ইউক্রেনে ন্যাটো মহাসচিব মার্ক রুটে

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় নিহত ২৩

রাশিয়ায় যাত্রীবাহী বাসে ইউক্রেনীয় ড্রোন হামলা, নিহত ৭

আটকের পর ফ্রান্সের বন্দরে পৌঁছেছে রাশিয়া-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সহায়তা ‘অপরিহার্য’: জেলেনস্কি

রাশিয়া রাতভর ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: ইউক্রেন

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

৬৬ বছর আকাশে, এবার অবসরে বিশ্বের প্রবীণতম বিমানবালা

ফ্রান্স ও মিত্রদের হাতে রুশ তেলবাহী ট্যাংকার আটক : ম্যাক্রোঁ

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর ফ্রান্সে সহিংসতা, গ্রেপ্তার চার শতাধিক