হোম > বিশ্ব > ইউরোপ

ইরানের রুট মেনেই হরমুজ পার হয়েছে তেলের ট্যাংকার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের সম্ভাব্য হামলা এড়াতে নিজেদের লোকেশন ট্র্যাকার বন্ধ রেখে হরমুজ প্রণালি পার হয়েছে অপরিশোধিত তেলবাহী তিনটি-রয়টার্সের এমন খবরের পর ভিন্ন তথ্য জানাল ইরান।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ভিয়েতনামগামী ‘অ্যাজিওস ফ্যানোরিওস ওয়ান’ নামের বিশালাকার ট্যাঙ্কারটি মূলত ইরানের নির্ধারিত রুট ব্যবহার করেই এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়েছে।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, মাল্টার পতাকাবাহী এই জাহাজটিতে ইরাকি অপরিশোধিত তেল রয়েছে।

রয়টার্সের আগের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, রোববার তিনটি জাহাজ তাদের ট্রান্সপন্ডার বা লোকেশন ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে এই পথ পার হয়েছিল।

তবে তাসনিম নিউজ দাবি করেছে, ‘অ্যাজিওস ফ্যানোরিওস ওয়ান’ ইরানের নির্দেশিত পথ অনুসরণ করেই নিরাপদ যাত্রা নিশ্চিত করেছে।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, বিশালাকার এই ক্রুড ক্যারিয়ারটি (ভিএলসিসি) বর্তমানে ওমান উপসাগরের দিকে যাচ্ছে। গত ১৭ এপ্রিল ইরাকের বসরা থেকে তেল লোড করার পর জাহাজটি অন্তত দুবার এই প্রণালি পার হওয়ার চেষ্টা করে সফল হতে পারেনি। অবশেষে রোববার এটি সফলভাবে হরমুজ প্রণালি থেকে বেরিয়ে আসে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে জাহাজের গতিবিধি এবং রুট নিয়ে পাল্টাপাল্টি তথ্যের ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ আরো বাড়ছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের পক্ষ থেকে এই তথ্য প্রচারের উদ্দেশ্য হতে পারে প্রণালিটিতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ ও নজরদারির সক্ষমতা প্রদর্শন করা।

সূত্র: আলজাজিরা

এএম

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক