হোম > বিশ্ব > ভারত

ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বুধবার সকালে এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। মুম্বাই থেকে বারামতির উদ্দেশে যাত্রাকালে তার বহনকারী একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যাদের মধ্যে পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তাকর্মীরা থাকতে পারেন।

সকাল প্রায় ৮টার দিকে বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করে। প্রায় এক ঘণ্টা পর বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা যায়, বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, আগুন ও ধোঁয়া উঠছে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বারামতিতে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। সেই কর্মসূচিতে অংশ নিতেই তিনি মুম্বাই থেকে বারামতির পথে রওনা দিয়েছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমান অবতরণের সময় কী ধরনের যান্ত্রিক বা আবহাওয়াজনিত সমস্যা দেখা দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

সূত্র: এনডিটিভি

এসআর

কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

ভারতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের উদ্যোগে মুসলিমদের উদ্বেগ

বেইজিংয়ের দিকে ঢাকাকে ঠেলে দিচ্ছে দিল্লির পুশ-ইন নীতি

ভারতের ‘ককরোচ’ আন্দোলনে মুসলিম তরুণদের ভূমিকা কী

মোদির নৈশভোজে গেলেন না জিনপিং, নেপথ্যে কী

‘৮০ শতাংশ ভারতীয় আমিষভোজী’—ব্রিকসের নিরামিষ মেনু নিয়ে রাহুলের খোঁচা

মুসলিম পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বন্ধের হুমকি দিল বিজেপি

বিজেপির পশ্চিমবঙ্গে এবার ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ

মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট, তীব্র জল্পনা

রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত