হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

টেকনাফ সীমান্তে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

আমার দেশ অনলাইন

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার ভোর ৪টার দিকে টেকনাফের জিম্বংখালী সীমান্তে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান চালায়।

বিজিবি জানায়, জিম্বংখালী বিওপির নিয়মিত বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির ৭ নম্বর পোস্ট সংলগ্ন বেলালের মাছের ঘেরের পাশে প্রযুক্তির সহায়তায় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে হাতে দুটি ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহল দল চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা ব্যাগ দুটি ফেলে ঘেরের পাশ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া দুটি ব্যাগ থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

তিনি আরো জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

ইসরাইলে জোট গড়তে ইয়াইর গোলানের দলের সঙ্গে চুক্তি আইজেনকটের

সুদানে আরএসএফের হামলায় নিহত ১৪

মার্কিন বাহিনীর কাছ থেকে ২ জাহাজ পুনরুদ্ধার করল ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষার মুখে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

রাশিয়া-চীনের সহায়তায় ইরানের শক্তি বাড়ার দাবি উড়িয়ে দিলেন ট্রাম্প

গাজায় সংহতি কেন গণহত্যা বন্ধ করতে পারেনি

তেল বিক্রির অর্থ দিয়ে ১৬ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে তুরস্ক-ইরাক

সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লিগ

কুয়েতে প্রাণঘাতী ড্রোন হামলার দায় অস্বীকার করল ইরান

হুথিদের হামলায় সৌদির বৃহত্তম তেল শোধনাগারে আগুন, নিহত ১