হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

আমার দেশ অনলাইন

ইরানের সামরিক বিশেষজ্ঞরা এসব জব্দ সরঞ্জামের কাঠামো ও প্রযুক্তি পর্যালোচনা করে নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন অস্ত্রের নকশা ও ধারণা তৈরি করছেন। ছবি: সংগৃহীত

জব্দ করা মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রযুক্তি বিশ্লেষণ করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন অস্ত্রব্যবস্থা উন্নয়নে কাজ করছে ইরান। দেশটির সামরিক বিশেষজ্ঞরা এসব সরঞ্জামের কাঠামো ও প্রযুক্তি পর্যালোচনা করে নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন অস্ত্রের নকশা ও ধারণা তৈরি করছেন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার সংবাদ সংস্থা নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জব্দ করা মার্কিন সামরিক সরঞ্জাম নিয়ে গবেষণার উদ্দেশ্য কেবল সেগুলোর অনুরূপ অস্ত্র তৈরি করা নয়। বরং এসব সরঞ্জামের অভ্যন্তরীণ কাঠামো, প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে ধারণা নিয়ে সেগুলোকে কাজে লাগানোই ইরানের মূল লক্ষ্য।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

বালালি জানান, মার্কিন সামরিক সরঞ্জাম বিশ্লেষণের মাধ্যমে ইরানি বিশেষজ্ঞরা নতুন নতুন ধারণা ও অস্ত্রের নকশা তৈরির চেষ্টা করছেন। এসব উদ্ভাবন ইরানের নিজস্ব সামরিক চাহিদা ও প্রতিরক্ষা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তার বক্তব্য অনুযায়ী, জব্দ করা মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইরানের জন্য শুধু গবেষণার উপকরণ নয়, বরং নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি ও অস্ত্রব্যবস্থার উন্নয়নে কাজে লাগানোর একটি উৎস হিসেবেও বিবেচিত হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ লেবানন, প্রাকৃতিক সৌন্দর্যেও অনন্য

হরমুজে ফের ট্যাংকারে আগুন, নিষিদ্ধ এলাকায় ঢুকলেই ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের

শর্ত না মানলে পরমাণু স্থাপনায় আইএইএর প্রবেশ নয়: ইরান

পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভন্ডামি ও দ্বৈতনীতি’র অভিযোগ ইরানের

সামরিকভাবে কতটা শক্তিশালী হুথিরা

হরমুজে সুপারট্যাংকারসহ ৪ জাহাজে মাইনের আঘাতে আগুন

সৌদি বাহিনী, রিয়াদ বিমানবন্দর ও তেল পাইপলাইনে হুথিদের হামলা

হরমুজ প্রণালিতে মাইনে আঘাতে ট্যাংকারে আগুন

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

রাডার স্থাপনায় ইরানের হামলা চালানোর দাবি প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র