হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দেশের মানুষের সমস্যার কথা শুনতে প্রস্তুত ইরান সরকার: পেজেশকিয়ান

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: আল জাজিরা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের মানুষের সমস্যার কথা শুনতে প্রস্তুত সরকার। শনিবার এক টেলিভিশন ভাষণে তিনি একথা বলেন। ভাষণে সাম্প্রতিক বিক্ষোভের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইউরোপ ইরানি জনগণকে উস্কে দেয় বলে অভিযোগ করেন তিনি। খবর আল জাজিরার।

তিনি বলেন, ‘তারা (ট্রাম্প, নেতানিয়াহু ও ইউরোপ) ইরানকে বিভক্ত করতে এবং মানুষের মাঝে হানাহানি ও ঘৃণা তৈরি করার চেষ্টা করেছেন।’ তিনি আরো বলেন, ‘কোনো স্বাভাবিক বিক্ষোভে কেউ বন্দুক তুলে নেয় না, তারা সামরিক কর্মীদের হত্যা করে না, তারা অ্যাম্বুলেন্স এবং বাজারে আগুন দেয় না। আমাদের বিক্ষোভকারীদের সঙ্গে বসে তাদের কথা ও উদ্বেগ শোনা উচিত এবং সমাধান করা উচিত। আমরা শুনতে প্রস্তুত।’

পেজেশকিয়ান আরো বলেন, ‘সবাই জানে যে বিষয়টি কেবল একটি সামাজিক প্রতিবাদ ছিল না। বিদেশী শক্তিগুলি আমাদের সমস্যার সুযোগ নিয়েছে এবং বিক্ষোভ উস্কে দিয়েছে। আমাদের সমাজকে বিভক্ত করার চেষ্টা করেছে’।

ইরানি কর্তৃপক্ষ স্বীকার করেছে, সাম্প্রতিক বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, নিহতরা বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য অথবা ‘দাঙ্গাবাজদের’ হাতে নিহত পথচারী। তবে অধিকার গোষ্ঠীগুলো বলছে, নিহতের সংখ্যা সম্ভবত অনেক বেশি।

আরএ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, চার ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মোংলায় মোতাওয়াল্লির বিরুদ্ধে মসজিদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান সিঙ্গাপুরের

ইরানের সঙ্গে সম্পর্ক, সিঙ্গাপুরের কোম্পানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নীলু ও জাদুর সাইকেল

ইরানের শীর্ষ পাঁচ কমান্ডারের অবস্থান জানালে এক কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র