হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কঙ্গোয় যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটার দায়ে ২৭ সেনার মৃত্যুদণ্ড

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের সময় যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটার অভিযোগে ২৭ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। খবর আনাদোলুর।

আদালতের নথি অনুযায়ী, ‘কাপুরুষতা’র অভিযোগে এসব সেনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা এএফসি/এম২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় সম্মুখসারির অবস্থান ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ করা হয়।

দক্ষিণ কিভু প্রদেশের উভিরায় সামরিক আদালতে গত ১৫ সেপ্টেম্বর ২১তম সিম্বা ব্যাটালিয়নের অন্তত ১১২ সেনার বিচার শুরু হয়। আগস্টে পূর্ব কঙ্গোতে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য করে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

আদালত জানায়, শুক্রবার ৫৪ সেনাকে নির্দেশ অমান্য করার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও ১০ জনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পর্যাপ্ত প্রমাণ না থাকায় অন্তত ২১ সেনাকে খালাস দেওয়া হয়েছে, যাদের মধ্যে পাঁচজন নারী।

রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, উভিরাকে ঘিরে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তায় এসব সেনাকে মোতায়েন করা হয়েছিল।

এর আগে গত মে মাসে একই ধরনের ঘটনায় ৫৮ কঙ্গোলিজ সেনাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল একটি সামরিক আদালত। তারাও এএফসি/এম২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় সম্মুখসারি থেকে সরে যাওয়ায় ‘নির্দেশ অমান্যের’ দায়ে দোষী সাব্যস্ত হন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সর্বশেষ বিচার চলাকালেও উভিরা এলাকায় এএফসি/এম২৩ বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত ছিল। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

পূর্ব কঙ্গোর দীর্ঘদিনের সংঘাতের অন্যতম প্রধান পক্ষ এম২৩ বিদ্রোহীরা। ২০২৫ সালের শুরুর দিকে তারা প্রাদেশিক রাজধানী গোমা ও বুকাভুসহ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়।

কঙ্গো সরকার, জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো এম২৩-কে প্রতিবেশী রুয়ান্ডা সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করে আসছে। তবে রুয়ান্ডা এ অভিযোগ অস্বীকার করেছে।

এমএমআর

যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৮০০-এর বেশি শিক্ষককে হত্যা করেছে ইসরাইল

পশ্চিমবঙ্গে কথিত ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’ ঠেকাতে আইন করবে শুভেন্দু

ইরানে নতুন মার্কিন হামলার পথে বড় বাধা ‘শজারু কৌশল’

সামরিক সমাধান নেই, নিষেধাজ্ঞা বাড়িয়েও থামানো যাবে না যুদ্ধ: আরাগচি

আলোচনার জন্য প্রস্তুত, হামলা হলে বিধ্বংসী জবাব দেবে ইরান

গাজার ভোটারদের প্রথম চাওয়া চাকরি ও নিরাপত্তা

ইসরাইলি নিরাপত্তা বাহিনীতে নিহত ১৩১৮

যুক্তরাষ্ট্রের উপস্থিতি মধ্যপ্রাচ্যকে নিরাপত্তাহীনতা ছাড়া কিছুই দেয়নি: ইরান

হুথিদের বিরুদ্ধে ২৫৭ হামলা, নিহত অন্তত ৭০০

হুথিদের হামলায় পুড়ছে সৌদি আরামকোর তেল স্থাপনা