হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তুরস্কের আকাশসীমায় চতুর্থ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করল ন্যাটো

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

তুরস্কের আকাশসীমায় প্রবেশ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ন্যাটো। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত হয়। খবর আলজাজিরার।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ছিল চতুর্থ দফার আক্রমণ। এর আগে চলতি মাসের শুরুতে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা আরো তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল। এ কারণে ইতোমধ্যে আঙ্কারা তেহরানের কাছে কড়া প্রতিবাদ ও সতর্কতা জানিয়েছিল।

তেহরান অবশ্য আগের তিনটি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং জানিয়েছে, তারা এ ধরনের কোনো উৎক্ষেপণের অনুমতি দেয়নি।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের ভূখণ্ডের দিকে আসা যেকোনো হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে এবং কোনো দ্বিধা ছাড়াই সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর শর্ত চাপিয়ে দিতে পারবে না: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু

লেবাননের পাশে থাকার অঙ্গীকার করলেন রুবিও

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান

বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট