হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফ্লাইট পরিচালনা করছে ইরান

আরব নিউজ

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই তেহরান বিমানবন্দর থেকে এখনো ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালিত হচ্ছে। চীন, রাশিয়া, পাকিস্তানসহ অন্য কয়েকটি দেশের সঙ্গে ইরানের বিমান যোগাযোগ এখনো চালু রয়েছে। ইরান এয়ার এখনো প্রতিদিন ইস্তাম্বুলে ফ্লাইট পরিচালনা করছে। আর্মেনিয়া, আফগানিস্তান, বেলারুশ ও মালয়েশিয়ায় এখনো নিষেধাজ্ঞা কার্যকর করা হয়নি।

ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, গত রোববার তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৪১টি ফ্লাইট উড্ডয়ন করেছে বা সেখানে অবতরণ করেছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগের দুই দিনে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০টি ফ্লাইট চলাচল করেছিল।

চলতি সেপ্টেম্বর মাসে ইরানের পুরো বিমান চলাচল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন এই নিষেধাজ্ঞায় ইরানের দুটি প্রধান বিমান সংস্থা—রাষ্ট্রীয় মালিকানাধীন ইরান এয়ার এবং বেসরকারি বিমান সংস্থা মাহান এয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরাকে সাড়ে ৪ হাজার মার্কিন সেনা নিহত, ৩০ সেপ্টেম্বর সেনা প্রত্যাহার

ইয়েমেনে বাস্তুচ্যুত পরিবার ২৪ হাজার ২১৮

রাতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতরে জানালা দিয়ে ককটেল নিক্ষেপ

মরুভূমিতে বিয়েতে ১৪০০ ভেড়া-ছাগল ও ২৭০ উট জবাই

কাতারের মধ্যস্থতায় আলোচনা, ‘আশা করছি মঙ্গলবার মার্কিন জবাব পাব’: আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইরানের অবস্থানকে দুর্বল করবে: ইরানি আইনপ্রণেতা

‘ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছে যুক্তরাষ্ট্র’

যুদ্ধকালীন চ্যালেঞ্জগুলোর প্রযুক্তিগত সমাধানে কাজ করছেন গাজার তরুণরা

শত্রুদের আরব সাগর থেকে শিগগিরই বিতাড়িত করা হবে: মুজতবা খামেনি

সর্বকালের সর্বনিম্নে ইরানি মুদ্রার মান, ১ ডলারে ২৪ লাখ রিয়াল