হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্বব্যবস্থার কেন্দ্রে ইসরাইল আর প্রান্তে রয়েছে আরব রাষ্ট্রগুলো

দোহার আলজাজিরা ফোরামে অধ্যাপক আল-জানদানি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার ‘কেন্দ্রে’ রয়েছে ইসরাইল—এমন মন্তব্য করেছেন আহমেদ আল-জানদানি। দোহায় আল জাজিরা ফোরামে আয়োজিত এক প্যানেল আলোচনায় তিনি বলেন, আরব রাষ্ট্রগুলো বর্তমান বিশ্বব্যবস্থার ‘প্রান্তে’ অবস্থান করছে।

আহমেদ আল-জানদানি দোহার আহমেদ বিন মোহাম্মদ মিলিটারি কলেজের সহকারী অধ্যাপক। তিনি বলেন, ‘এর অর্থ হলো—বিশ্বে যা ঘটছে, তাতে আমরা প্রভাব ফেলতে পারছি না। আমাদের নীতিগুলো প্রতিক্রিয়াশীল, আগ্রাসী বা উদ্যোগী নয়। বাস্তবতা হলো, আমরা এক ধরনের অধীনস্থ অবস্থার মধ্যেই রয়েছি।’

তিনি আরো বলেন, ইসরাইল বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার ‘কেন্দ্রে’ অবস্থান করছে এবং যেকোনো সংকটের আগে, সংকট চলাকালে ও সংকটের পরেও তারা সীমাহীন ও নিঃশর্ত সমর্থন পেয়ে থাকে।

আল-জানদানির মতে, অটোমান সাম্রাজ্যের পতনের পর এই বৈশ্বিক ব্যবস্থা গড়ে ওঠে। ওই সময় আরব অঞ্চলগুলো উপনিবেশে পরিণত হয়। এতে যুক্তরাজ্য একটি ‘নির্ধারক ভূমিকা’ পালন করে। তিনি বলেন, ব্রিটিশরা অঞ্চলটির ভৌগোলিক ও নৃতাত্ত্বিক দিক বিশ্লেষণের জন্য বিশেষজ্ঞ পাঠিয়েছিল, যার প্রভাব আজও মধ্যপ্রাচ্যের রাজনীতি ও কাঠামোতে স্পষ্টভাবে বিদ্যমান।

তিনি মনে করেন, এই ঐতিহাসিক উত্তরাধিকারই আরব বিশ্বকে আজও বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছে।

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা