হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি। পাশাপাশি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেও তারা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

যৌথ বিবৃতিতে দেশ চারটি থেকে জানানো হয়, ‘ইরান তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে স্পষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নিলে আমরা সংশ্লিষ্ট নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারে প্রস্তুত। এই গুরুত্বপূর্ণ সুযোগ কাজে লাগাতে, ইতিবাচক অগ্রগতি ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।’

এতে আরও বলা হয়, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। এ লক্ষ্য অর্জনে আমরা যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা) সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

এসআ

গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের পথেই উত্তেজনা উসকে দিচ্ছে বাহরাইন

ইসরাইলের স্বার্থ রক্ষার পরিবর্তে নিজের স্বার্থকে প্রাধান্য দিতেন নেতানিয়াহু: বাইডেন

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইরান

হরমুজে একাধিক তেলবাহী জাহাজে হামলা, ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন আতঙ্ক

যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের উত্তেজনা ফের বাড়ছে

শীতে গ্যাস সংকটের আশঙ্কা ইরানে, উৎপাদন সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত

এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা