হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্যাংকারে হামলার পর ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম বন্ধ

আমার দেশ অনলাইন

জ্বালানি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পর ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দেশটির বাণিজ্যিক বন্দরগুলো আগের মতোই চালু রয়েছে। বৃহস্পতিবার এক সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, হামলার ঘটনায় এক ক্রু সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ। নিখোঁজ অন্যদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

এর আগে ইরাকি বন্দর নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা যায়, জ্বালানি তেলবাহী দুটি বিদেশি ট্যাংকারে বিস্ফোরকবোঝাই বোট দিয়ে হামলা চালানো হয়। এতে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়।

আইএনএর প্রতিবেদনে আল-ফারতুসি বলেন, একটি ট্যাংকারে জ্বালানি পণ্য বোঝাই করার সময় সেটি হামলার শিকার হয়। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ছোট ট্যাংকারগুলোর একটি মাল্টার পতাকাবাহী ছিল এবং এতে বিস্ফোরণ ঘটে। তবে এটি সরাসরি হামলা নাকি দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকবাহী বোটের মাধ্যমে ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, হামলার সময় ট্যাংকার দুটি ইরাকের উপকূল থেকে প্রায় ৩০ মাইল বা ৪৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

ইরাকি সরকারের মিডিয়া সেল জানিয়েছে, ট্যাংকার দুটি নাশকতামূলক হামলার শিকার হয়েছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।

কক্সবাজারে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের লাশ উদ্ধার

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়