হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে পুলিশে পদত্যাগের হিড়িক, জনবলের ব্যাপক সংকট

মিডল ইস্ট মনিটর

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দায়িত্ব নেওয়ার পর দেশটির পুলিশের ২৮ শতাংশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। ইসরাইলি সংবাদপত্র হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইসরাইলি পুলিশে জনবলের সংকট নিয়ে বন্ধ দরজার বৈঠকে উপস্থাপিত ও নথিভুক্ত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। বেন-গভির ২০২২ সালের ডিসেম্বর মাসে জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে এই পদত্যাগের ঘটনা ঘটেছে।

এ সময়ে পুলিশে নতুন সদস্য নিয়োগও বেড়েছে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের এক-চতুর্থাংশের বেশি বর্ডার পুলিশ অথবা জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীন তথাকথিত ন্যাশনাল গার্ডে দায়িত্ব পেয়েছেন। নিয়োগ বাড়ানোর পরও ইসরাইলের বিভিন্ন পুলিশ স্টেশন ও ট্রাফিক বিভাগে প্রায় ২ হাজার কর্মকর্তার ঘাটতি রয়েছে।

২০২৩ সালের এপ্রিলে ইসরাইলি সরকার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল গার্ড গঠনের আনুষ্ঠানিক অনুমোদন দেয়। বাহিনীটি বেন-গভিরের অধীনে রাখার সিদ্ধান্তের সমালোচনা করেন বিরোধীরা। তাদের অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে বেন-গভিরের নিয়ন্ত্রণে একটি বাহিনী গঠনে সম্মতি দিয়েছেন।

পুলিশে ব্যাপক পদত্যাগ ও জনবল সংকটের এই তথ্য এমন সময়ে সামনে এলো, যখন দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামো ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে নতুন বাহিনী গঠন নিয়ে ইসরাইলে বিতর্ক রয়েছে।

ইরানের সামরিক সক্ষমতায় কৌশল পরিবর্তনে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র

হুথিদের নির্মূলে সেনাদের জীবনদানে প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরো একঘরে করেছে: বিশ্লেষক

ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে নিশ্চিহ্ন করতে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ চলছে: জর্ডান

পাঁচ অঞ্চলে ‘বিপদের সতর্কতা’ দিয়ে তুলে নিল সৌদি আরব

হরমুজ প্রণালি নিয়ে ইরানের শর্ত মানতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম

যুক্তরাষ্ট্রকে রোডম্যাপ ইরানের, ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব

মধ্যপ্রাচ্য সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ

ইসরাইলে আগামী নির্বাচনে দুই প্রধান আরব জোটকে নিষিদ্ধের ষড়যন্ত্র

একই মঞ্চে একদিনের ব্যবধানে দুই নেতার ভাষণ, ইরান যুদ্ধের শেষ অনিশ্চিত