হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধে ফুরিয়েছে যুক্তরাষ্ট্রের মজুত ক্ষেপণাস্ত্র

আল-জাজিরা

হোয়াইট হাউসের সাউথ লনে একটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরোধক। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের প্রায় সবই ব্যবহার করেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও সিবিএস নিউজ।

রয়টার্স তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল মজুতের ‘প্রায় পুরোটাই’ ব্যবহার করা হয়েছে।

একই ধরনের তথ্য প্রকাশ করেছে সিবিএস নিউজও। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এসব দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুত প্রায় শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র।

তবে এই দাবির সঙ্গে একমত নয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

সিবিএস নিউজকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। প্রেসিডেন্ট যখন এবং যেখানে নির্দেশ দেবেন, সেখানে অভিযান পরিচালনার জন্য তাদের যা প্রয়োজন, সবই রয়েছে।’

এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও গোলাবারুদের মজুত কমে যাওয়া নিয়ে প্রকাশিত বিভিন্ন উদ্বেগ উড়িয়ে দিয়েছিলেন। তিনি এ ধরনের আশঙ্কাকে গুরুত্ব দেননি।

এএম

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ