হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় এক দিনে ৩০০ যুগলের গণবিয়ে

আমার দেশ অনলাইন

দখলদার ইসরাইলের হামলায় বিধ্বস্ত গাজায় এক দিনে ৩০০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় মধ্য গাজায় এই ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই গণবিয়েতে নবদম্পতিদের পরিবার, স্থানীয় নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং সাধারণ মানুষসহ প্রায় ২০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

‘গালান্ত নাইট ৩’ নামের একটি কর্মসূচির আওতায় এই আয়োজন করা হয়। মূলত যারা আর্থিক সংকটের কারণে বিয়ে করতে পারছিলেন না, তাদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকেরা জানান, কয়েক হাজার আবেদন থেকে বাছাই করে ৩০০ যুগলকে নির্বাচিত করা হয়। গত ফেব্রুয়ারি মাসে আবেদন গ্রহণ শুরু হয়েছিল। অবিবাহিত এবং আর্থিকভাবে অসচ্ছলদের অগ্রাধিকার দেওয়া হয় নির্বাচনে।

বিয়ের পাশাপাশি নবদম্পতিদের বিভিন্ন উপহার ও সহায়তাও প্রদান করা হয়, যাতে তারা নতুন জীবন শুরু করতে পারেন।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর একে একে বিয়ে সম্পন্ন করা হয়। পুরো আয়োজনজুড়ে ফিলিস্তিনি সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয় এবং অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এসআর

ব্রিজ নয় যেন মৃত্যুর ফাঁদ, ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ

বছরজুড়ে রাসূলের সীরাত চর্চা ও জীবনাদর্শ অনুসরণের তাগিদ জামায়াত আমিরের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

আর্থিক সচেতনতায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের পাশে প্রাইম ব্যাংক

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল