হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে পানির পাম্পে মার্কিন হামলায় হতাহত ৫

আল-জাজিরা

ছবি: আনাদুলু এজেন্সি

ইরানের মাহশাহর শহরের একটি পানির পাম্পে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খুজেস্তান প্রদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মাহশাহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

দেশটির নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেন, হামলাটি আজ ভোরে সংঘটিত হয়েছে। নিহত ব্যক্তি ওই স্থাপনার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

তিনি আরো বলেন, জরুরি ও চিকিৎসাসেবা বিভাগের কর্মীরা আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন।

এদিকে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গতকাল রোববার বাংলাদেশ সময় রাত প্রায় সাড়ে ১০টার দিকে ইরানি বার্তাসংস্থা মেহের ও ফার্স নিউজ এ তথ্য জানায়। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে বার্তাসংস্থাগুলো।

এর কিছুক্ষণ পর কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির বলেন, শত্রুপক্ষের ছোড়া ১০ থেকে ১১টি বস্তু (সম্ভাব্য ক্ষেপণাস্ত্র) দ্বীপটিতে আঘাত হেনেছে।

বার্তাসংস্থা ইরনাকে তিনি জানান, সব হামলাই সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল রাতভর ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান উপসাগরীয় আরব অঞ্চলের পাঁচটি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে।

এএম

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

দেশ কোনো একক দলের নয়, দেশ সবার: সেলিম উদ্দিন

মরক্কোয় বিচারব্যবস্থার সংস্কার দাবি, আইনজীবীদের ধর্মঘট অব্যাহত

সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ এইচপির

গুম ঠেকাতে আইন হচ্ছে, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

ফের পানি বাড়ছে ভোটেকোশি নদীর, নেপালের ৪ জেলায় সতর্কতা

লেবাননে সমৃদ্ধ ইতিহাসের নতুন তথ্য, মিলছে হাজার বছরের পুরোনো প্রত্ননিদর্শন

যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান: পেজেশকিয়ান

তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

উখিয়ায় থানার সামনে ঘুরছে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি