হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজের বিকল্প বাব-এল-মানদেবের নিয়ন্ত্রণে হুথিরা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালির বিকল্প হিসেবে পরিচিত বাব-এল-মানদেব প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। শুক্রবার ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় এলাকায় সরকারি বাহিনীকে পিছু হটিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ এই নৌপথ দখলে নেয়। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে। খবর আলজাজিরার।

সম্প্রতি দ্রুত সামরিক অভিযানের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণাধীন উপকূলীয় শেষ শহরগুলো দখলে নেয় হুথিরা। পাশাপাশি প্রণালিটির গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতেও নিজেদের অবস্থান শক্ত করেছে তারা। এর ফলে গুরুত্বপূর্ণ এই জলপথে হুথিদের নিয়ন্ত্রণ আরো জোরালো হয়েছে বলে দাবি করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ফলে বিশ্বজুড়ে জ্বালানি রপ্তানির জন্য বাবেল-মানদেব প্রণালিটি গুরুত্বপূর্ণ বিকল্প নৌপথ হিসেবে সামনে এসেছে।

তবে, হুথিরা উপকূলীয় ধুবাব শহর এবং প্রণালির মাঝে অবস্থিত কৌশলগত মায়উন (পেরিম) দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ায় বৈশ্বিক বাণিজ্য নতুন করে বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

উদ্ভূত উদ্বেগের বিষয়ে হুথি রাজনৈতিক ব্যুরোর প্রতিনিধি হাজেম আল-আসাদ বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্য ও বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই। তার দাবি, এই পথ দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ নিরাপদ থাকবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সৌদি আরব ইতোমধ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন মোখা বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে অস্থিরতা এড়াতে এবং ইয়েমেনের ওপর সৌদি অবরোধ প্রত্যাহারের দাবিতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এমএমআর

এক হাজার টন বিস্ফোরক দিয়ে হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংসের দাবি ইসরাইলের

সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

রাজধানীতে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ২

জটিল হৃদরোগ চিকিৎসায় এগোচ্ছে চট্টগ্রাম, ৮ মাসে ৩৬২০ পিটিসিএ

বাব-এল-মান্দেবে নৌ চলাচল ‘নিরাপদ ও সুশৃঙ্খল’: হুথি

সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে দেশব্যাপী মামুনুল হকের দলের বিক্ষোভ

ব্যালন ডি’অরে মেসিকে ১০০ বার ভোট দিতে চান জিদান

হাদির হত্যাকারীদের ফেরত না দিলে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: রাশেদ খাঁন

হামজাকে ২০৩০ সাল পর্যন্ত রেখে দিল বার্সেলোনা

৬৩ বিদেশি প্রতারণা চক্রের দেশীয় সহযোগী শনাক্ত