হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধের সঙ্গে নৈশভোজে হামলার সম্পর্ক নেই: ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনা ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনের হিলটন হোটেলে শনিবার দিবাগত রাতে এই গুলির ঘটনা ঘটে। এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সাংবাদিকদের নানা প্রশ্নেরও জবাব দেন।

এই হামলার সাথে জড়িত ব্যক্তিকে একজন ‘লোন উলফ বা একক হামলাকারী’ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি বলেন, ‘আমি মনে করি তদন্তকারীরা তাকে একজন একক হামলাকারী হিসেবেই দেখছেন এবং আমারও তাই মনে হয়।’

প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের নিরাপত্তা এবং এই ঘটনার সাথে ইরানের যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না একজন সাংবাদিকের এমন প্রশ্ন করেন। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি তেমনটা মনে করি না, তবে নিশ্চিত করে বলা যায় না। খুব শিগগিরই আমরা আরো তথ্য জানতে পারব। বিশ্বের সেরা কর্মী রয়েছে আমাদের এবং তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন।’

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমাদের ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, না হলে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। আমরা বি-২ বোমারু বিমান দিয়ে ব্যবস্থা নিয়েছি। আমি আমার প্রথম মেয়াদে ওবামা আমলের ইরান পারমাণবিক চুক্তি বাতিল করেছিলাম, যেটা ছিল একটা বিপর্যয়কর চুক্তি এবং তাদের পারমাণবিক অস্ত্র পাওয়ার পথ তৈরি করে দিচ্ছিল। তারা অবশ্যই সেই অস্ত্র ব্যবহার করত।’

তিনি বলেন, ‘আপনি যখন এই ধরনের পদক্ষেপ নেবেন, তখন আপনি নিজেও লক্ষ্যবস্তু হয়ে উঠবেন। আমি যদি এসব না করতাম, তবে হয়তো আমি লক্ষ্যবস্তু কম হতাম। কিন্তু আমি যা করছি তার জন্য আমি গর্বিত।’

নিজের মানসিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে অনেকে হতাশ হয়ে পড়েন বলে শোনা যায়, কিন্তু সত্যি বলতে আমি তেমন নই। এই ঘটনা আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া থেকে থামাতে পারবে না।’

ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এই ঘটনার সাথে অন্য কিছুর সরাসরি সংযোগ নেই বলেই আমি মনে করি। আমরা আমাদের কাজ চালিয়ে যাব।’

সূত্র: বিবিসি বাংলা

এএম

হিজবুল্লাহর কারণে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি: নেতানিয়াহু

আবারো পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, গন্তব্য এবার রাশিয়া

ক্যান্সার শনাক্তে রেকর্ড, বছরে ৪ লাখ ছাড়াল যুক্তরাজ্যে

১০ বছরে ট্রাম্পের ওপর যত হামলা

পশ্চিম তীরে ইসরাইলের দখল ঠেকাতে যুক্তরাজ্যের সাবেক ৬০ রাষ্ট্রদূতের আহ্বান

ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

গাজায় এক দিনে ৩০০ যুগলের গণবিয়ে

নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করায় ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

জীবাশ্ম জ্বালানির দিন ফুরিয়ে আসছে