হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন ডেমোক্র্যাট নেতা জেফ্রিসের

আলজাজিরা

মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস।

তার অভিযোগ, এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এতে জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন সাধারণ মার্কিন নাগরিকেরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হাকিম জেফ্রিস বলেন, ‘ইরানে এই বেপরোয়া ও অপ্রয়োজনীয় যুদ্ধের কারণে আপনাদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। এই যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে।’

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে ইরান। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে। বেড়ে যায় বিভিন্ন পণ্যের দাম। এর ফলে যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ভ্রমণ, পেট্রলসহ দৈনন্দিন বিভিন্ন খাতে খরচ বেড়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি মার্কিন রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের প্রায় ৯০ শতাংশ জানিয়েছেন, ভোট দেওয়ার সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয় একটি বড় বিবেচ্য বিষয় ছিল।

ওই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

এএম

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে দেব না: ভ্যান্স

গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ ফিলিস্তিনির লাশ, গণকবরে দাফন

হুথিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

ইসরাইলবিরোধী কাউকে সিনেট নেতা করলে ডেমোক্র্যাট ছাড়ার ইঙ্গিত ফেটারম্যানের

ইসরাইলের নতুন ডেপুটি স্পিকার ফিলিস্তিনি বংশোদ্ভূত কে এই আহমাদ তিবি

যুক্তরাষ্ট্রই আগ্রাসন-হুমকির পথ বেছে নিয়েছে, কূটনীতিতে অটল ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের মতো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছে না ইরান: বাঘাই

মুসলিমদের সামরিক শক্তি শত্রুর মনে ভীতি সৃষ্টির পর্যায়ে উন্নীত করতে হবে: আয়াতুল্লাহ শিরাজি

আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার দায়ে বাহরাইনে ৬৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফিলিস্তিনি বংশোদ্ভূত আহমেদ তিবি ইসরাইলের ডেপুটি স্পিকার নির্বাচিত