হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন—‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’

আমার দেশ অনলাইন

মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি (বামে) তার ফেসবুক পোস্টে শেয়ার করা রবার্তো কার্লোসের ছবি (ডানে)।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর সামনে আসার পর তাকে অভিনন্দন জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রবার্তো কার্লোসের অতীত এবং বর্তমান ছবি শেয়ার করে তাকে স্বাগত জানিয়ে তিনি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’

সাবেক এই ব্রাজিলিয়ান তারকার জন্য দোয়া করে শায়খ ইয়াসির আদ-দোসারি পোস্টে আরও লেখেন, ‘হে আল্লাহ! তাকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন, তার অন্তরে হেদায়েত দান করুন, তার ইসলাম গ্রহণে বরকত দিন এবং তাকে দৃঢ় ও হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।’

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি প্রথম প্রকাশ্যে আসে মঙ্গলবার। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবি করেন।

আলি শাহিন জানান, সম্প্রতি ব্রাজিল সফরের সময় দেশটির মুসলিম সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধির সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেখানেই ব্রাজিলের ইসলামী ব্যক্তিত্ব শায়খ জিহাদ হাম্মাদের কাছ থেকে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর জানতে পারেন তিনি। পরে সাবেক এই ফুটবলারকে অভিনন্দনও জানান শাহিন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, রবার্তো কার্লোসের সঙ্গে শায়খ জিহাদ হাম্মাদের দীর্ঘদিনের যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে তাদের সাক্ষাৎ হয়। ওই সময় রবার্তো কার্লোস শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে।

আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোল ডটকমও কার্লোসের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে সেখানে উল্লেখ করা হয়, রবার্তো কার্লোস নিজে এখনো ইসলাম গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

এ ছাড়াও ফ্রান্স জাতীয় ফুটবল দলের ও ইংলিশ প্রিমিয়ার লীগ আর্সেনালের রক্ষণভাগের খেলোয়াড় উইলিয়াম আলাঁ অঁদ্রে গাব্রিয়েল সালিবা রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি জানিয়েছেন। সালিবা তার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন- রবার্তো কার্লোস শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

এমএমআর

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন কার হাতে

ইরান যুদ্ধে যেভাবে নীরব বিজয়ী ওমান

‘ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু’

মার্কিন নৌ অবরোধ নিয়ে উদ্বিগ্ন নয় ইরান

হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী জাহাজে আগুন

যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ইসরাইলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট

রিয়াদের বাণিজ্যিক এলাকায় ‘সন্ত্রাসী হামলার’ অভিযোগ সৌদি জোটের

জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি

গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরাইল: অক্সফাম