সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও উপপ্রধানমন্ত্রী মনসুর বিন জায়েদ। সালমানের সঙ্গে থাকা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে ছিলেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটির মহাসচিব আলী আল শামসি এবং ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির চেয়ারম্যান আলী আল নেয়াদিসহ অন্যরা।
এই সফর রিয়াদ ও আবুধাবির মধ্যকার গভীর ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বের প্রতিফলন। দেশ দুটি রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখেছে। উপসাগরীয় কূটনীতির আওতায় দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সফর বিনিময় একটি নিয়মিত বিষয়। যৌথ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিজেদের অবস্থান সমন্বয়ের লক্ষ্যে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায়ই যাতায়াত করে থাকেন।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আবারও ঐক্যবদ্ধ হওয়া এবং অভিন্ন লক্ষ্যের দিকে অগ্রসর হওয়াটা অত্যন্ত যৌক্তিক। অর্থনৈতিক চাপ বজায় রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের ওপর জিসিসির সম্মিলিত চাপ সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের একক দাবির চেয়ে অধিক কার্যকর হতে পারে। তাই সম্ভবত এই অঞ্চলে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বা সমঝোতার আরেকটি প্রক্রিয়ার সূচনা হতে যাচ্ছে।
সূত্র: দ্য ন্যাশনাল, এনডিটিভি ও রয়টার্স