হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননের ৮ শহরে ইসরাইলের বিমান হামলা

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননের অন্তত ৮টি শহরে ধারাবাহিক বিমান হামলা ও গুলিবর্ষণ চালিয়েছে ইসরাইলি বাহিনী। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনারা দক্ষিণাঞ্চলে একাধিক স্থানে হামলা চালায়। এর মধ্যে রয়েছে ভারী মেশিনগান ব্যবহার করে খিয়াম শহরে বড় ধরনের স্থল অভিযান। একই সময়ে যুদ্ধবিমান দিয়ে টাইর জেলার তাইর দেবে এলাকায় বিমান হামলা চালানো হয়।

অন্যদিকে, বিন্ত জবাইল জেলার ইয়াতার, সারবিন এবং হাদাথা এলাকায় বিমান হামলা হয়। পাশাপাশি কফারদোনাইন ও ফ্রাউন শহরও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

এছাড়া টাইর জেলার জিবকিন শহরেও বিমান থেকে বোমা বর্ষণ করা হয়েছে বলে জানানো হয়েছে। এ পর্যন্ত এসব হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

দক্ষিণ লেবাননজুড়ে হামলা ক্রমশ তীব্র হচ্ছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

বেশি দরে ডলার বিক্রি করতে চায় মানিচেঞ্জারগুলো

জুরেলের সেঞ্চুরিতে ভারতের দাপট

ফাইনালে খেলতে চান জ্যোতিরা

নেইমার ম্যাজিকেও জয় বঞ্চিত সান্তোস