হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমিরাতে হামলার দায় অস্বীকার করল ইরান

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে ইরান।

দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করার কোনো পরিকল্পনা তেহরানের ছিল না।

ইরানের সামরিক বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, এই হামলাগুলো ইরানের ভূখণ্ড থেকে চালানো হয়নি কিংবা এর পেছনে তেহরানের কোনো ভূমিকা নেই।

এ মন্তব্য এমন এক সময়ে এল, যখন হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পানিপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ পার করে দিতে যুক্তরাষ্ট্র সেখানে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন করেছে।

অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সাফ জানিয়ে দিয়েছে, তারা এই পানিপথ দিয়ে তাদের শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজকে অবাধে চলাচল করতে দেবে না।

হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি সামরিক অবস্থানের মধ্যেই আরব আমিরাতে হামলার এই ঘটনা এবং তা নিয়ে ইরানের অস্বীকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

সূত্র: আলজাজিরা

এএম

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী