হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের রাডারে হামলা চালিয়েছে ইরান

আলজাজিরা

ইরানি ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের দক্ষিণাঞ্চলীয় সেরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইআরজিসির বরাতে প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের উসকানিমূলক বিমান তৎপরতা ও তেল পাচারের জবাবে বাহরাইনে মার্কিন রাডারটি লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসি আরো বলেছে, ‘এটি আগ্রাসী শত্রুর জন্য একটি কঠোর সতর্কবার্তা। তাদের আকাশপথে উসকানিমূলক তৎপরতা ও হরমুজ প্রণালিতে তেল পাচার বন্ধ করতে হবে। এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসন আবার ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত।’

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশটির হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সেরিকে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্মকর্তারা। শহরটিতে একটি টেলিযোগাযোগ টাওয়ার হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

তবে বাহরাইনে মার্কিন রাডারে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এএম

আরব দলগুলোকে সহযোগিতাকারীদের হত্যা করা বৈধ: ইহুদি ধর্মগুরু ফতোয়া

সৌদিতে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল বিভিন্ন এয়ারলাইনস

হুথিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা না করায় জাতিসংঘের সমালোচনা ইয়েমেনের

হুথিদের অস্ত্র তৈরির উপকরণে আরো নিষেধাজ্ঞা চায় যুক্তরাজ্য

ইরাকের সাবেক এমপিকে হত্যায় দুই সন্দেহভাজনকে ফেরত চায় লেবানন

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছে উপসাগরীয় মিত্ররা

আমিরাতে একসঙ্গে ২৩ যানবাহনের সংঘর্ষ, আগুনে প্রাণহানি ১৪

নীল নদ থেকে ইউফ্রেটিস, বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা

গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা চান ৫০ ব্রিটিশ এমপি