হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান ফ্রান্সের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে “খুবই ইতিবাচক পদক্ষেপ” বলে মন্তব্য করেছেন।

তবে তিনি সতর্ক করে বলেন, লেবাননের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন এবং এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা উচিত।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ম্যাক্রোঁ দীর্ঘদিন ধরেই লেবাননে সংঘাত বন্ধের ওপর গুরুত্ব দিয়ে আসছেন এবং দেশটিকে আরও সহিংসতা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছেন।

তার মতে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আঞ্চলিক সব সংঘাতকে বিবেচনায় নিয়ে একটি সমন্বিত সমাধানের পথে এগোতে হবে।

এসআর

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর শর্ত চাপিয়ে দিতে পারবে না: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু

লেবাননের পাশে থাকার অঙ্গীকার করলেন রুবিও

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান

বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট